শুক্রবার (১০ অক্টোবর) সকালে সিরাজগঞ্জ জেলা পুলিশ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হল মোহাম্মদ আলী (২৩), আজাদুল মেম্বার (৩৭), মো. রাশিদুল (৩০), মো. আশরাফুল (২৩), মো. আইয়ুব (২৩), শাহ আলী (২৯) ও মো. বাবু (৩৫)।
সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হোসাইন বলেন, ‘একাধিক অভিযান চালিয়ে ৫ জন ডাকাতকে গ্রেফতার করেছি। আর অপর দুইজনকে র্যাব-১২ গ্রেফতার করেছে। এর মধ্যে তিনজন ডাকাত আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।’
তিনি আরও বলেন, ‘অভিযানে নগদ ২২ হাজার ৫০০ টাকা, লুণ্ঠিত তিনটি মোবাইলফোন এবং ডাকাতদের ব্যবহৃত একটি রামদা উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য এবং মহাসড়কে ডাকাতি করাই তাদের মূল পেশা।’

