Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

গৌরনদীতে ছিনতাইয়ের চেষ্টা, পিস্তলসহ যুবক আটক

Tanazzina TaniabyTanazzina Tania
৪:১৭ pm ২৮, সেপ্টেম্বর ২০২৫
in আইন ও আদালত
A A
0

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:

বরিশালের গৌরনদীতে বিকাশ ও কনফেকশনারির দোকানে পিস্তল ঠেকিয়ে ছিনতাইয়ের চেষ্টা করার সময় আরিফ মিয়া (৩৫) নামে এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা। রোববার সকাল ১০টার দিকে উপজেলার আশোকাঠি কাঁচাবাজারে এ ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে জানা গেছে, আটক আরিফ মিয়া ঢাকার উত্তরখানের চামরখান এলাকার মৃত আক্কাস আলীর ছেলে। তিনি আগৈলঝাড়া উপজেলার ফুলশ্রী গ্রামের মৃত হাসানাত ফকিরের মেয়ে জামাতা।

ব্যবসায়ী জুয়েল সরদার জানান, সকাল ১০টার দিকে এক যুবক দোকানে এসে বিকাশের মাধ্যমে ১০ হাজার ২০০ টাকা পাঠানোর কথা বলেন। টাকা চাইলে যুবক ব্যাগ থেকে পিস্তল বের করে তাঁর কোমরে ঠেকিয়ে হুমকি দেন। এ সময় তিনি চিৎকার করলে বাজারের ব্যবসায়ী ও স্থানীয়রা এগিয়ে এসে আরিফকে আটক করে গণধোলাই দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে পিস্তলসহ আটক করে হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করে।

গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম জানান, জিজ্ঞাসাবাদ চলছে। উদ্ধারকৃত পিস্তলটি আসল নাকি খেলনা, তা যাচাই-বাছাই করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম