Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ধার করে নয়, রিজার্ভ নিজেদের সক্ষমতাতেই বাড়াতে হবে: গভর্নর

Taslima TanishabyTaslima Tanisha
২:০৫ pm ১৮, ডিসেম্বর ২০২৫
in Lead News, বিনোদন
A A
0

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর জানিয়েছেন, দেশের রিজার্ভ বাড়াতে ধার করা অর্থ বা আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ব্যবহার করার প্রয়োজন নেই। বরং দেশের নিজস্ব সক্ষমতার ওপর নির্ভর করেই রিজার্ভ বৃদ্ধি করতে হবে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাজধানীর ইআরএফ মিলনায়তনে অনুষ্ঠিত ‘ব্যাংকিং সেক্টর রিফর্ম, চ্যালেঞ্জ এবং করণীয়’ শীর্ষক সেমিনারে তিনি এসব মন্তব্য করেন।

গভর্নর বলেন, “বাংলাদেশের খেলাপি ঋণ প্রায় ৩৬ শতাংশ, যা হয়ত বিশ্বের মধ্যে অন্যতম উচ্চ। আমরা কোনো তথ্য গোপন করি না। তবে ডিসেম্বরে পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে যেতে পারে।” তিনি কেন্দ্রীয় ব্যাংকের পূর্ণ স্বাধীনতার প্রয়োজনীয়তার ওপরও জোর দেন এবং বলেন, “প্রয়োজনে আন্দোলন করতে হবে। অন্তর্বর্তী সরকার যাতে তাদের সময়ে এটি করতে পারে, সেই প্রস্তুতি আমাদের থাকতে হবে।”

ড. আহসান এইচ মনসুর বলেন, আসন্ন ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের অর্থনীতি ভেঙে পড়ার কোনো সম্ভাবনা নেই। তিনি বলেন, “ধার করে বা আইএমএফ থেকে অর্থ নিয়ে রিজার্ভ বাড়ানো প্রয়োজন নেই। আমাদের রিজার্ভ আমাদেরই বাড়াতে হবে। চলতি বছরের মধ্যে আমাদের লক্ষ্য ৩৪–৩৫ বিলিয়ন ডলারে রিজার্ভ উন্নীত করা।”

এর আগে কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ১৭ ডিসেম্বর পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ ৩২,৪৮২.৮৮ মিলিয়ন ডলার এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব অনুযায়ী বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভ ২৭,৮১৭.৮৬ মিলিয়ন মার্কিন ডলার।

গভর্নর ড. আহসান এইচ মনসুরের এ বক্তব্য দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ও রিজার্ভ সুরক্ষার ওপর গুরুত্বারোপ করে এবং স্বাবলম্বী নীতি মেনে চলার বার্তা হিসেবে গণ্য হচ্ছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম