Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বীরগঞ্জে কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Bangla FMbyBangla FM
৫:৫৪ pm ০১, জুলাই ২০২৫
in সারাদেশ
A A
0

মো আরিফ ইসলাম ,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি :

দিনাজপুরের বীরগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে কালের কণ্ঠ মাল্টিমিডিয়া’র ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

মঙ্গলবার  (১ জুলাই) সকাল ১১ টায় বীরগঞ্জ উপজেলা অফিসার্স হলরুমে  এ উপলক্ষে এক আলোচনা সভা, কেক কাটা এবং অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো তানভীর আহমেদ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আব্দুল গফুর, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন  দৈনিক যুগান্তর বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি আব্দুর রাজ্জাক ।

এ সময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ পৌর প্রেসক্লাবের সভাপতি দৈনিক করতোয়া পত্রিকার বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি মীর কাশেম লালু, দৈনিক খোলা কাগজ পত্রিকার বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি হাসান জুয়েল,বীরগঞ্জ মডেল প্রেসক্লাব সভাপতি দৈনিক ইত্তেফাক পত্রিকার উপজেলা প্রতিনিধি উত্তম শর্মা,দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকা বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি মো জাহিদুল ইসলাম জাহিদ, দৈনিক বাংলাদেশ বুলেটিন বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি মো আরিফ ইসলাম, দৈনিক দেশের কণ্ঠ পত্রিকা বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি মোজাম্মেল হক,দৈনিক কালবেলা বীরগঞ্জ উপজেলা  প্রতিনিধি মো ফরহাত হোসেন,দৈনিক সকালের বানী পত্রিকার উপজেলা প্রতিনিধি আসাদুজ্জামান আসাদ ও কালের কণ্ঠ শুভসংঘ সকল সেচ্ছাসেবী সদস্য উপস্থিত ছিল । 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক আলহাজ্ব মো মাহাবুবুর রহমান আঙ্গুর বীরগঞ্জ ঝাড়বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক ও বীরগঞ্জ উপজেলা শ্রেষ্ঠ সহকারী শিক্ষক  মো মতিউল ইসলামকে সম্মাননা স্বারক  প্রদান করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, “একটি গণমাধ্যম যখন সত্য, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে, তখন তা সমাজে ইতিবাচক পরিবর্তন আনে। কালের কণ্ঠ মাল্টিমিডিয়া সে লক্ষ্যে এগিয়ে যাচ্ছে।”

পরে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয় এবং কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার উত্তরোত্তর সাফল্য কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, শিক্ষক, তরুণ উদ্যোক্তা ও সকল  শ্রেণিপেশার মানুষের কাছে দৈনিক কালের কণ্ঠ পত্রিকার উপজেলা প্রতিনিধি সোহেল আহম্মেদ সবার কাছে দোয়া প্রত্যাশা করে অনুষ্ঠান সমাপ্তি করেন ।

বার্তাপ্রেরক 

মো: আরিফ ইসলাম 

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম