কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
বাংলাদেশে প্রথমবারের মতো ১৫টি জেলা নিয়ে রেমিট্যান্স যোদ্ধা আন্তঃজেলা কাপ টেপ টেনিস ক্রিকেট টূর্নামেন্টের উদ্বোধন হয়েছে মৌলভীবাজারের কমলগঞ্জে।
বুধবার (১৯ নভেম্বর) দুপুরে উপজেলার শমশেরনগর চা বাগান মাঠে ক্রিকেট পরিবার শমশেরনগর এর আয়োজনে রেমিট্যান্স যোদ্ধা আন্তঃজেলা কাপ টেপ টেনিস ক্রিকেট টূর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি, প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক শিবলী আহমেদ চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব গোলাম রাব্বির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেশবরেণ্য কণ্ঠশিল্পী সেলিম চৌধুরী। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার কোয়াব এর সভাপতি ও ক্রীড়া সংগঠক হাসান আহমেদ জাবেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতা ব্যাংক পিএলসি শ্রীমঙ্গল শাখার ব্যাবস্থাপক সালাহ উদ্দিন আহমেদ, কমলগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি নূরুল মোহাইমিন মিল্টন, কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওন, শমশেরনগর ইউনিয়ন পরিষদের সদস্য রায়হান ফারুক, ইজ্জাদুর রহমান, সমাজ সেবক আহমদুর রহমান খোকন, কমলগঞ্জ কোয়াবের সভাপতি মো. মাহমুদ আলী, শিক্ষক আব্দুস সালাম, শমশেরনগর বাগান পঞ্চায়েত কমিটির সর্দার আব্দুল আহাদ, শমশেরনগর চা বাগান পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক বাবু গোপাল কানু, মোর্শেদুর রহমান প্রমুখ। উদ্বোধনী খেলায় গাজীপুর ও সুনামগঞ্জ জেলা অংশগ্রহণ করে।

