Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

অবশেষে নিয়োগবিধি পেল রেজিস্ট্রেশন ডিপার্টমেন্ট

Nuri JahanbyNuri Jahan
৪:৫০ pm ২০, অক্টোবর ২০২৫
in Top Lead News, জাতীয়
A A
0

নিবন্ধন অধিদপ্তরের ইতিহাসে বড় সুখবর। অবশেষে প্রথমবারের মত নিজস্ব নিয়োগবিধি পেলেন রেজিস্ট্রেশন ডিপার্টমেন্টে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা। এ বিষয়ে সোমবার (২০ অক্টোবর) নিবন্ধন অধিদপ্তরের (কর্মকর্তা ও কর্মচারী) নিয়োগ বিধিমালা-২০২৫ নামে গেজেট প্রকাশ করেছে আইন মন্ত্রণালয়।

আর এর মাধ্যমে দেশ স্বাধীনের ৫৪ বছরসহ রেজিস্ট্রেশন ডিপার্টমেন্টের দীর্ঘ ইতিহাসে বড় একটি সাফল্যের পালক যুক্ত হলো, যা বছরের পর বছর প্রত্যাশা করে আসছিলেন এ অধিদপ্তরের আওতাভুক্ত বিপুলসংখ্যক কর্মকর্তা-কর্মচারী।

এর মাধ্যমে নিরসন হবে নানা জটিলতার। সাব-রেজিস্ট্রাররা পদোন্নতি পাবেন একেবারে শীর্ষপদ আইজিআর পর্যন্ত। যা বছরের পর বছর প্রত্যাশা করে আসছিলেন এ অধিদপ্তরের আওতাভুক্ত বিপুলসংখ্যক কর্মকর্তা-কর্মচারী।

প্রজ্ঞাপন বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সনের ৫৭ নং আইন) এর ধারা ৫৯ এর উপ-ধারা (১) এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার সংবিধানের ১৪০(২) অনুচ্ছেদের বিধান মোতাবেক, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সঙ্গে পরামর্শক্রমে, নিম্নরূপ বিধিমালা প্রণয়ন করল।

তা হলো- ১। শিরোনাম- এ বিধিমালা নিবন্ধন অধিদপ্তর (কর্মকর্তা ও কর্মচারী) নিয়োগ বিধিমালা, ২০২৫ নামে অভিহিত হইবে।

২। সংজ্ঞা- বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এ বিধিমালায়-

(ক) ‘কমিশন’ অর্থ বাংলাদেশ সরকারী কর্ম কমিশন।

(খ) ‘জিপিএ’ অর্থ Grade Point Average (GPA)।

(গ) ‘তফশিল’ অর্থ এই বিধিমালার কোনো তফশিল।

(ঘ) ‘নিয়োগকারী কর্তৃপক্ষ’ অর্থ সরকার বা সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোনো কর্মকর্তা।

(ঙ) ‘পদ’ অর্থ তফশিলে উল্লিখিত কোনো পদ।

(চ) ‘প্রয়োজনীয় যোগ্যতা’ অর্থ সংশ্লিষ্ট পদের জন্য তফশিলে উল্লিখিত যোগ্যতা।

(ছ) ‘শিক্ষানবিশ’ অর্থ কোনো পদে শিক্ষানবিশ হিসাবে নিযুক্ত কোনো ব্যক্তি।

(জ) ‘সিজিপিএ’ অর্থ Cumulative Grade Point Average (CGPA); এবং

(ঝ) ‘স্বীকৃত বিশ্ববিদ্যালয়’ বা ‘স্বীকৃত প্রতিষ্ঠান’ বা ‘স্বীকৃত বোর্ড’ অর্থ আপাতত বলবৎ কোনো আইন দ্বারা বা আইনের অধীন প্রতিষ্ঠিত কোনো বিশ্ববিদ্যালয়, প্রতিষ্ঠান বা বোর্ড এবং এ বিধিমালার উদ্দেশ্য পূরণকল্পে, কমিশনের সঙ্গে পরামর্শক্রমে, সরকার কর্তৃক অনুমোদিত বলিয়া ঘোষিত অন্য কোনো বিশ্ববিদ্যালয়, প্রতিষ্ঠান বা বোর্ড।

এদিকে এ বিধিমালা জারির ফলে সাবরেজিস্ট্রারদের পেশাগত মর্যাদা বৃদ্ধি ছাড়াও পদোন্নতির নতুন দ্বার উন্মোচিত হলো। নিবন্ধন অধিদপ্তরের শীর্ষ পদ (আইজিআর) পর্যন্ত পদোন্নতি পেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের সুযোগ নিশ্চিত হলো। নতুন করে অ্যাডিশনাল আইজিআর এবং ডিআইজিআর পদও সৃষ্টি হচ্ছে। আইআরও/এআইজিআর পদ বেড়ে ১৭টি হয়েছে। এছাড়া বিধিমালার মধ্যে প্রতিটি পদের সরাসরি নিয়োগ ও পদোন্নতির বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে।

বিধিমালা প্রণয়নের সঙ্গে সংশ্লিষ্ট সাবরেজিস্ট্রাররা জানান, ব্রিটিশ আমলে ১৭৯৩ সালে চিরস্থায়ী বন্দোবস্ত প্রদানের দালিলিক প্রথা চালু হয়। মূলত তখন থেকে একধরনের রেজিস্ট্রেশন প্রথা শুরু হয়। এরপর ১৯০৮ সালে এসে রেজিস্ট্রেশন আইন প্রবর্তন হয়। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭৯ সালে দ্য গেজেটেড অফিসার্স (রেজিস্ট্রেশন ডিপার্টমেন্ট) রিক্রুটমেন্ট রুলস প্রণয়ন করা হয়, যা সংশোধন করা হয় ১৯৯৬ সালে। এভাবে চলে আসছিল। কিন্তু এ বিভাগের জন্য নিজস্ব নিয়োগবিধি প্রণয়ন নিয়ে দীর্ঘদিনের দাবি থাকলেও সেটি নানা কারণে বাস্তবায়ন হয়নি। অনেক চেষ্টা-তদবিরের পর ২০২১ সালে এসে নিবন্ধন অধিদপ্তরের (কর্মকর্তা ও কর্মচারী) নিয়োগ বিধিমালা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়। সেটি ২০২২ সালের ১২ মে উপস্থাপন করা হয় প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটিতে। এরপর অনেক চড়াই-উতরাই পেরিয়ে প্রস্তাবিত বিধিমালা ঘুরতে থাকে চরকির মতো। এভাবে নানা প্রতিবন্ধকতা ও প্রক্রিয়া পার হয়ে ১১ ফেব্রুয়ারি পিএসসির মতামতসহ বিধিমালাটি আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়। অতঃপর শুরু হয় ‘পিলোপাস প্রতিযোগিতা’। রেজিস্ট্রেশন বিভাগের কর্মকর্তারা তদবির করলে এক টেবিল থেকে অন্য টেবিলে গিয়ে ফের আটকে যায়। কিন্তু বিধিমালা আর আলোর মুখ দেখে না।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম