Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

চলতি অর্থবছরের প্রথম ৩ মাসে রেকর্ড পরিমাণ রাজস্ব আদায়

Taslima TanishabyTaslima Tanisha
১১:৪৭ am ১৭, অক্টোবর ২০২৫
in Lead News, অর্থনীতি
A A
0

২০২৫-২০২৬ অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) রেকর্ড পরিমাণ ৯০,৮২৫ কোটি টাকা রাজস্ব আদায় করেছে। এটি কোনো পূর্ববর্তী অর্থবছরের প্রথম প্রান্তিকের তুলনায় সর্বোচ্চ।

গত বছরের একই সময় ২০২৪-২০২৫ অর্থবছরে আদায় হয়েছিল প্রায় ৭৫,৫৫৫ কোটি টাকা, ২০২৩-২০২৪ অর্থবছরে ৭৬,০৬৮ কোটি টাকা, আর ২০২২-২০২৩ অর্থবছরে ৬৮,৬৩৫ কোটি টাকা। চলতি অর্থবছরে প্রথম তিন মাসে পূর্ব বছরের প্রথম প্রান্তিকের তুলনায় ১৫,২৭০ কোটি টাকা বেশি রাজস্ব আদায় হয়েছে। প্রবৃদ্ধির হার ২০.২১ শতাংশ।

স্থানীয় পর্যায়ের মুসক খাত থেকে প্রথম তিন মাসে সবচেয়ে বেশি ৩৪,৮১৯ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। গত তিন অর্থবছরের একই সময়ে এই খাত থেকে আদায়ের পরিমাণ যথাক্রমে ২৬,৮৩৮ কোটি, ২৮,৪৪৫ কোটি ও ২৪,৫৪৭ কোটি টাকা ছিল। মুসক খাতের এই বৃদ্ধি ২৯.৭৪ শতাংশ।

আয়কর ও ভ্রমণ কর থেকে প্রথম তিন মাসে আদায় হয়েছে ২৮,৪৭৮ কোটি টাকা, যা পূর্ববর্তী তিন অর্থবছরের একই সময়ে যথাক্রমে ২৪,০৮১ কোটি, ২৩,৭৫১ কোটি ও ২১,০১৬ কোটি টাকা ছিল। এই খাতে চলতি বছরের প্রবৃদ্ধি ১৮.২৬ শতাংশ।

আমদানি ও রপ্তানি খাত থেকে জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে রাজস্ব আদায় হয়েছে ২৭,৫২৮ কোটি টাকা, যা গত অর্থবছরের একই প্রান্তিকের তুলনায় ২,৮৯৩ কোটি টাকা বেশি। এই খাতে প্রবৃদ্ধি হার ১১.৭৪ শতাংশ।

এনবিআরের তথ্য অনুযায়ী, আয়কর ও ভ্রমণ কর, স্থানীয় মুসক খাত এবং আমদানি-রপ্তানি খাতের প্রতিটি খাতেই চলতি অর্থবছরের প্রথম তিন মাসে নতুন রেকর্ড রাজস্ব আদায় হয়েছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম