Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বেনাপোলে ১৮৪ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান

Taslima TanishabyTaslima Tanisha
৭:৩২ pm ০৮, নভেম্বর ২০২৫
in অন্যান্য, সারাদেশ
A A
0

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি:-

“তোমারই আগামী দিনের বাংলাদেশ” -এ শ্লোগান নিয়ে বেনাপোলে এসএসসি পরীক্ষা-২০২৫ এ জিপিএ-৫ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।

শনিবার (৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় বেনাপোল পৌর বিয়ে বাড়ি কমিউনিটি সেন্টারে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। মোট ১৮৪ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ডক্টর আব্দুল মতিন।

সভাপতিত্বে করেন দর্শনা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শফিকুল ইসলাম। এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন প্রজন্মই আগামী দিনের বাংলাদেশকে নেতৃত্ব দেবে। তাদের মেধা ও সৃজনশীলতাকে বিকশিত করতে হলে নৈতিক ও মানবিক শিক্ষা জরুরি। শিক্ষার্থীদের সুশিক্ষা, দেশপ্রেম এবং শৃঙ্খলার সাথে গড়ে ওঠার আহ্বান জানান বক্তারা।

আয়োজক মো,নুরুজ্জামান লিটন বলেন, কৃতী শিক্ষার্থীরা শার্শার গর্ব। তারা ভবিষ্যতে দেশের জন্য কাজ করবে, এটাই আমাদের প্রত্যাশা। তাদেরকে উৎসাহিত ও অনুপ্রাণিত করতেই এ আয়োজন।

সংবর্ধিত শিক্ষার্থীরা জানান, এমন স্বীকৃতি তাদের পড়াশোনায় আরও উৎসাহ যোগাবে।

অনুষ্ঠানে শার্শা উপজেলা যুবদলের আহবায়ক মোস্তাফিজ্জোহা সেলিমের সঞ্চলানায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী পুলিশ সুপার আরিফ হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম, বেনাপোল পোর্ট থানার ওসি মানিক কুমার সাহা প্রমুখ

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম