Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

হরিণ শিকারীদের হামলায় আহত রেঞ্জ কর্মকর্তা রানা দেব

Taslima TanishabyTaslima Tanisha
৫:৫৮ pm ০৩, নভেম্বর ২০২৫
in সারাদেশ
A A
0

শেখ নাজমুল, শরণখোলা (বাগেরহাট):

পূর্ব সুন্দরবনের দুবলারচরে দায়িত্ব পালনকালে হরিণ শিকারীদের হামলায় আহত হয়েছেন পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) রানা দেব। সোমবার (৩ নভেম্বর) দুপুর দেড়টার দিকে আলোরকোলের ডিমেরচর এলাকায় এ ঘটনা ঘটে।

বন বিভাগ সূত্রে জানা যায়, রানা দেব বনরক্ষীদের নিয়ে বনের ভেতর নিয়মিত টহল দিচ্ছিলেন। এ সময় হরিণ ধরার জন্য পেতে রাখা একাধিক ফাঁদ দেখতে পান তিনি। সন্দেহ হলে তল্লাশি চালিয়ে চার-পাঁচজন শিকারীকে দেখতে পেয়ে ধাওয়া করেন। একপর্যায়ে রানা দেব নিজে একজন শিকারীকে ধরে ফেললেও, বাকিরা ফিরে এসে তাকে বেধড়ক মারধর করে ধৃত শিকারীকে ছিনিয়ে নিয়ে বনের গভীরে পালিয়ে যায়।

পরে বনরক্ষীরা ঘটনাস্থল থেকে হরিণ ধরার ১৮টি হাঁটা ফাঁদ উদ্ধার করেন। আহত এসিএফ রানা দেবকে দুবলারচরের অস্থায়ী স্বাস্থ্যসেবা কেন্দ্রে নেওয়া হয়।কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. সুহাস রঞ্জন হালদার বলেন, রানা দেবের শরীরে একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে এবং আভ্যন্তরীণ ইনজুরির আশঙ্কা আছে। বিস্তারিত জানার জন্য তাকে এক্স-রে করার পরামর্শ দেওয়া হয়েছে।বনবিভাগ জানিয়েছে, হামলাকারী শিকারীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে অভিযান চলছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম