Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কাঁঠালিয়ায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত

Taslima TanishabyTaslima Tanisha
৮:৩০ pm ০৭, নভেম্বর ২০২৫
in সারাদেশ
A A
0

ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির কাঁঠালিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) বিকালে কাঁঠালিয়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ র‍্যালি বের করা হয়।

র‍্যালিটি কাঁঠালিয়া বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে প্রেসক্লাব হয়ে সদর ইউনিয়ন পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা জননেতা গোলাম আজম সৈকত।

সভায় আরও উপস্থিত ছিলেন কাঁঠালিয়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান আকন, সাবেক সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন কিসলু সিকদার, সাবেক সহ-সভাপতি খায়রুল ইসলাম খোকন, সাবেক সাংগঠনিক সম্পাদক ফজলুর রহমান ফুল, রাজাপুরের সাতুরিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সৈয়দ আব্দুস শহীদ, সেচ্ছাসেবক দল মালয়েশিয়া শাখার সহ-সভাপতি গোলাম কবির, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, উপজেলা কৃষক দলের আহ্বায়ক আব্দুল মালেক তালুকদার, সদস্য সচিব শহীদুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের সভাপতি জাকির হোসেন পান্না মুন্সী, উপজেলা মহিলা দলের সভানেত্রী লীনা পারভীন, জিয়া মঞ্চ উপজেলা শাখার সভাপতি এইচ এম বাদল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল কুদ্দুস খোকন, এবং বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

র‍্যালি ও আলোচনা সভায় বক্তারা বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। এ দিন সৈনিক ও জনতার ঐক্য দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় নতুন দিগন্ত উন্মোচন করেছিল।

অনুষ্ঠানে গোলাম আজম সৈকত বলেন, “বিপ্লব ও সংহতির চেতনাকে ধারণ করে আমাদের ঐক্যবদ্ধভাবে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করতে হবে।”

আলোচনা সভা শেষে উপস্থিত নেতাকর্মীদের অংশগ্রহণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম