Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

দুর্গোৎসবে ছয় দিনই বৃষ্টির আভাস

Tanazzina TaniabyTanazzina Tania
১:২৫ pm ২৩, সেপ্টেম্বর ২০২৫
in সারাদেশ
A A
0
সত্যজিৎ দাস:
বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসব শুরু হচ্ছে আগামী ২৭ সেপ্টেম্বর থেকে। উৎসবের ছয় দিনজুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে প্রতিদিনই কমবেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন Bangladesh Weather Observation Team (BWOT)-এর নয়ন আদিত্য সৌমিক।
তিনি সকল সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে বলেন,“পূজার প্রথম তিন দিনে দেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বেশি থাকবে। এরপরের দিনগুলোতে দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।”
পূজার দিনভিত্তিক আবহাওয়া:
১) ২৭ সেপ্টেম্বর (মহা পঞ্চমী): আকাশ আংশিক মেঘলা থেকে প্রায় মেঘলা থাকবে। খুলনা,বরিশাল, চট্টগ্রামে রোদ-মেঘের ফাঁকে বৃষ্টি হতে পারে। রাত থেকে সিলেট ও ময়মনসিংহে বজ্রবৃষ্টি সম্ভাবনা।
২) ২৮ সেপ্টেম্বর (মহা ষষ্ঠী): আগের দিনের মতোই আংশিক মেঘলা আকাশ। ঢাকা,চট্টগ্রাম,খুলনা ও বরিশালে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। উত্তরাঞ্চলে দুপুর থেকে রাতে হালকা বৃষ্টি।
৩) ২৯ সেপ্টেম্বর (মহা সপ্তমী): উপকূলীয় অঞ্চলে বৃষ্টির প্রবণতা বেশি। মধ্য ও দক্ষিণাঞ্চলে রোদ-মেঘের ফাঁকে স্বল্পস্থায়ী বৃষ্টিপাত। উত্তরাঞ্চলে দুপুর ও রাতে বজ্রসহ বৃষ্টি।
৪) ৩০ সেপ্টেম্বর (মহা অষ্টমী): তুলনামূলক কম বৃষ্টি। তবে দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে হালকা বৃষ্টি হতে পারে।
৫) ১ অক্টোবর (মহা নবমী): সকালে উপকূলীয় এলাকায় বৃষ্টি,দুপুর থেকে রাতের মধ্যে উত্তরাঞ্চলে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা।
৬) ২ অক্টোবর (বিজয়া দশমী): উত্তরবঙ্গ,সিলেট ও ময়মনসিংহে বৃষ্টির প্রবণতা বেশি। দক্ষিণাঞ্চলের উপকূলীয় জেলাগুলোতেও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।
পূজার সময় দেশের বেশিরভাগ এলাকায় প্রতিদিনই কিছুটা বৃষ্টি হতে পারে। কোথাও এক-দুদিন বৃষ্টি না হলেও বৃষ্টির প্রভাব এড়ানো যাবে না। তাই আয়োজকদের আবহাওয়া মাথায় রেখে প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছে BWOT।
উৎসবের এই ছয় দিন পরিবার ও প্রিয়জনদের সঙ্গে আনন্দে কাটুক,এমন শুভকামনা জানিয়েছেন নয়ন আদিত্য সৌমিক।
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম