Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মুক্তাগাছায় অবৈধ জুস কারখানায় অভিযান; আটক ১

Tanazzina TaniabyTanazzina Tania
১১:২৪ pm ১৬, নভেম্বর ২০২৫
in সারাদেশ
A A
0

মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি:

মুক্তাগাছা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পয়ারকান্দি এলাকায় সাইনবোর্ড বিহীন অবৈধ পাইপ- জুস ও শিশুখাদ্য উৎপাদনকারী কারখানায় অভিযান চালিয়ে একজনকে আটক করেছে উপজেলা প্রশাসন।

শনিবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন। শহরের পাড়াটঙ্গীস্থ মাওলানা হেলালীর বাসায় তিন মাস ধরে ‘গ্রামীণ চাটনি’ নামে মোড়ক ব্যবহার করে অনুমোদনহীন শিশুদের জন্য প্লাস্টিক পাইপে জুস উৎপাদন করছিলেন কারখানা মালিক মো. আব্দুল্লাহ মিলন। তিনি ময়মনসিংহের পাটগুদাম এলাকার স্থায়ী বাসিন্দা।

এর আগে তার মানকোন ইউনিয়নের শ্রীপুর বাজারে একই ধরনের কারখানা থাকলেও প্রশাসনের ভয়ে পয়ারকান্দিতে সাবেক এমপি সালাহউদ্দিন মুক্তির কয়েক বাড়ীর পরে ইসলামী বক্তা হেলালীর বাসা ভাড়া নিয়ে গোপনে এ কার্যক্রম শুরু করেন। কর্মরত কারখানা নারী শ্রমিকরা সাংবাদিকদের জানায়, তিন মাস ধরে তারা এখানে কাজ করেন; কেমিকেল মিশ্রণের কাজ মালিক মিলন নিজেই করেন।

এসব উপকরণের বৈধতা সম্পর্কে তারা কিছু জানেন না। আটককৃত মালিক মো. আব্দুল্লাহ মিলন দাবি করেন, “আমি অসহায়। রং বৈধভাবে কিনেছি। বিএসটিআই অনুমোদন ভলিউমে নেই, তাই নিতে পারিনি। তবে তিনি
কোনো কাগজপত্র দেখাতে ব্যর্থ হন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম জানান, ভেতরে দুই নারী শ্রমিক দরজা বন্ধ অবস্থায় প্যাকেটিংয়ের কাজ করছিল। মিলন তার ভাড়া করা বাসায় অবৈধভাবে ভেজাল শিশুখাদ্য তৈরি ও বাজারজাত করছিলেন। শিশুখাদ্য মানুষের, বিশেষ করে শিশুদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাই অভিযানে অনিয়ম প্রমাণিত হওয়ায় দোষীদের সাংবাদিকদের সহায়তায় আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।” অভিযান শেষে কারখানাটির মালামাল ধ্বংস করা হয় এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

মীর সবুর আহমেদ

 

Tags: অপরাধঅবৈধ জুস কারখানায় অভিযান
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম