Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মৌলভীবাজারে র‍্যাবের অভিযানে ৮ লাখ ভারতীয় বিড়ি জব্দ

Nuri JahanbyNuri Jahan
১:৩৯ pm ০৪, সেপ্টেম্বর ২০২৫
in সারাদেশ
A A
0
সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):
র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠার পর থেকেই মাদক উদ্ধার,সন্ত্রাস দমন,অবৈধ অস্ত্র উদ্ধারসহ নানা অপরাধ দমনে অগ্রণী ভূমিকা রেখে আসছে। এরই ধারাবাহিকতায় র‍্যাব-৯ এর একটি বিশেষ অভিযানে মৌলভীবাজারে বিপুল পরিমাণ ভারতীয় নিষিদ্ধ পাতার বিড়ি জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) র‍্যাব-৯ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র‍্যাব-৯,সিপিসি-২ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার পূর্বপট্টি এলাকার একটি গুদামে বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে অভিযান চালায়। এ সময় সেখান থেকে ৮ লাখ ৭ হাজার ৫০০ শলাকা ভারতীয় আমদানিনিষিদ্ধ পাতার বিড়ি উদ্ধার করা হয়।
অভিযানে গুদাম মালিক সুব্রত কর (৫৬) কে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ওসমানীনগরের ইলাশপুর গ্রামের মৃত সত্যেন্দ্র করের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি কোনো সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হন। পরবর্তীতে তার দেখানো মতে গুদাম ঘরে তল্লাশি চালিয়ে নিষিদ্ধ বিড়িগুলো জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি ও জব্দকৃত বিড়ি ওসমানীনগর থানায় হস্তান্তর করা হয়েছে।
র‍্যাব-৯,সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সীমান্ত পথে অবৈধ পণ্য পাচার বন্ধে র‍্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম