Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বাকেরগঞ্জে ধানের শীষের প্রার্থীকে গণঅধিকার পরিষদের সমর্থন

Bangla FM OnlinebyBangla FM Online
৪:১১ pm ০৩, ফেব্রুয়ারী ২০২৬
in রাজনীতি
A A
0

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল-০৬ (বাকেরগঞ্জ) আসনে রাজনৈতিক মেরুকরণে বড় ধরনের পরিবর্তন এসেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খানকে আনুষ্ঠানিকভাবে সমর্থন জানিয়েছে গণঅধিকার পরিষদ, যার ফলে দলের (ট্রাক মার্কা) নেতৃবৃন্দ এখন থেকে ধানের শীষের পক্ষে কাজ করবেন।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে আবুল হোসেন খানের বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন গণঅধিকার পরিষদের নেতারা। সংবাদ সম্মেলনে জানানো হয়, কেন্দ্রীয় সিদ্ধান্ত এবং সভাপতি নুরুল হক নুর’এর নির্দেশনায় এই ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে। লিখিত বক্তব্যে বলা হয়, দীর্ঘ ১৬ বছরের আওয়ামী শাসনের বিরুদ্ধে লড়াই এবং ২০২৪ সালের জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নে দেশপ্রেমিক শক্তির ঐক্য এখন সময়ের দাবি।

সংবাদ সম্মেলনে ঘোষণা করা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে গণঅধিকার পরিষদের প্রার্থী মো. সালাউদ্দিন মিয়া নিজে এবং তার সমর্থকদের নিয়ে বিএনপি প্রার্থী আবুল হোসেন খানের নির্বাচনী লড়াইয়ে সমর্থন দিয়ে কাজ করবেন।

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর নিজে পটুয়াখালী-০৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করলেও বাকেরগঞ্জে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন:

বরিশাল জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক এইচএম হাসান

বরিশাল মহানগর গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. ফরহাদ হোসেন

ঢাকা মহানগর দক্ষিণ গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. সোহেল রানা

যুব কেন্দ্রের মানবাধিকার সম্পাদক মিরাজ শিকদার

বাকেরগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি সজল মাহমুদ

উপজেলা দপ্তর সম্পাদক মাহমুদুল্লাহ রিয়াদ

উপজেলা সাংগঠনিক সম্পাদক নাঈম রাজ

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম