জামালপুর জেলা প্রতিনিধি :
জাতীয় সংসদের জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে গণধিকার পরিষদের মনোনীত এমপি প্রার্থী রুবেল মিয়া মনোনয়ন প্রত্যাহার করেছেন। ২০ জানুয়ারি তিনি মনোনয়ন প্রত্যাহার করেন।
মনোনয়নপত্র প্রত্যাহারের বিষয়ে রুবেল মিয়া জানান, দলের হাই কমান্ডের নির্দেশ মোতাবেক মনোনয়ন প্রত্যাহার করেছি। পরবর্তী দলীয় সিদ্ধান্ত আসার পর পরবর্তী পদক্ষেপ নেবো।

