Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শ্যামনগরে জেলে বাওয়ালী সাধারনের জনতাবন্ধন

Tanazzina TaniabyTanazzina Tania
৮:৫৪ am ১২, জানুয়ারী ২০২৬
in সারাদেশ
A A
0

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি :

সুন্দরবনের জেলে ও বাওয়ালীদের নিরাপদ ও টেকসই জীবিকা নিশ্চিত করা এবং হরিণ শিকার সম্পূর্ণভাবে নির্মূলের দাবিতে জেলে, বাওয়ালী ও সাধারণ জনগণের অংশগ্রহণে শ্যামনগর উপকূলবাসীর আয়োজনে এক জনতাবন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১১ জানুয়ারি) সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন মুন্সিগঞ্জ এলাকায় আয়োজিত এই মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। সিডিও ইয়ুথ টিমের সিনিয়র ভলেন্টিয়ার হাফিজুর রহমানের সঞ্চালনায় ও সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বিল্লাল হোসেনের সভাপতিত্বে জনতাবন্ধনে বক্তব্য রাখেন বনজীবি মালতি রানি, ওয়াজেদ আলী, সিডিও ইয়ুথ টিমের সদস্য শাহারিয়ার হোসেন, সিনিয়র সদস্য মোঃ শাহিন হোসেন, সদস্য নাজমুল হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, সুন্দরবনের জেলে ও বাওয়ালীরা জীবনের ঝুঁকি নিয়ে বননির্ভর পেশায় যুক্ত থাকলেও তারা নিরাপত্তা, বিকল্প কর্মসংস্থান ও সুবিধা থেকে বঞ্চিত।

জনতাবন্ধনে বক্তারা জানান, দস্যুতা, বন্যপ্রাণীর আক্রমণ ও নানা প্রাকৃতিক ঝুঁকির মধ্যে থেকেও জেলে-বাওয়ালীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় হরিণ শিকার নির্মূল করা ও বিষ প্রয়োগে মাছ ধরা বন্ধ করা অত্যন্ত জরুরি। এজন্য প্রকৃত জেলে-বাওয়ালীদের আলাদা করে চিহ্নিত করা, নিরাপদ পাস-পরমিট ব্যবস্থা চালু করা এবং বিকল্প জীবিকার সুযোগ সৃষ্টি করার দাবি জানান তারা।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম