Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

গণভোট নিয়ে দিনাজপুরে জনসচেতনতা বাড়লেও স্পষ্ট ধারণার ঘাটতি

Taslima TanishabyTaslima Tanisha
৫:৩৫ pm ১৫, জানুয়ারী ২০২৬
in সারাদেশ
A A
0

সুলতান মাহমুদ, দিনাজপুরঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে একই সময়ে অনুষ্ঠিতব্য গণভোটকে কেন্দ্র করে দিনাজপুরে জনসচেতনতা বাড়াতে ব্যাপক প্রচার-প্রচারণা চালাচ্ছে জেলা তথ্য অফিস।

উঠান বৈঠক, লিফলেট বিতরণ, মাইকিং ও ভোটের গাড়িসহ নানা উদ্যোগ নেওয়া হলেও সাধারণ মানুষের একটি বড় অংশ এখনো গণভোটের প্রক্রিয়া ও তাৎপর্য সম্পর্কে স্পষ্ট ধারণা পায়নি। নতুন ভোটারদের পাশাপাশি বয়স্ক ভোটারদের মধ্যেও এ নিয়ে বিভ্রান্তি ও কৌতূহল লক্ষ্য করা যাচ্ছে।

জেলা তথ্য অফিসের উদ্যোগে বিভিন্ন উপজেলা পর্যায়ে প্রচার কার্যক্রম চলমান থাকলেও গণভোট ধারণাটি একেবারেই নতুন হওয়ায় অনেকেই বুঝতে পারছেন না—গণভোট কেন প্রয়োজন, কীভাবে ভোট দিতে হবে, ‘হ্যাঁ’ ভোট দিলে কী উপকার হবে এবং এর মাধ্যমে নাগরিক অধিকার কীভাবে সংরক্ষিত থাকবে।

জুলাই আন্দোলনের পর সংস্কার, নাগরিক অধিকার, জনপ্রতিনিধিদের জবাবদিহিতা ও মৌলিক অধিকার নিয়ে মানুষের আগ্রহ বেড়েছে। সরকারের নেওয়া বিভিন্ন সংস্কার প্যাকেজ সম্পর্কে মানুষ শুনলেও গণভোটের সঙ্গে এসবের সরাসরি সম্পর্ক অনেকের কাছেই এখনও অস্পষ্ট।

দিনাজপুর রেলস্টেশন এলাকার চা দোকানদার ফারুক আহমেদ বলেন, গণভোট সম্পর্কে বিস্তারিত জানি না। তবে জুলাই আন্দোলনের পর বিভিন্ন কমিশন গঠনের কথা গণমাধ্যমে দেখেছি। সেসব সংস্কারকে আইনে রূপ দিতে গণভোটের প্রয়োজন আছে—এমনটাই ধারণা করছি। ‘হ্যাঁ’ ভোট দিলে নাগরিক অধিকার আরও শক্ত হবে—এটুকু বুঝেছি।

অটোচালক মহিউদ্দিন (২৬) বলেন, গণভোট শব্দটা এই প্রথম শুনছি। শুনেছি এখানে কোনো প্রার্থী থাকে না। ‘হ্যাঁ’ ভোট দিলে মানুষের অনেক অধিকার নিশ্চিত হবে এবং সংবিধানের কিছু বিষয়ে সংস্কার হবে। তবে বিস্তারিত জানার সুযোগ পাইনি।

দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেহরিন আক্তার খুশি বলেন, গণভোট নিয়ে আমরা কিছুটা সচেতন। সরকারের চলমান সংস্কার প্রক্রিয়া অব্যাহত রাখতে ‘হ্যাঁ’ ভোট গুরুত্বপূর্ণ। এটিই আমার জীবনের প্রথম ভোট। তাই পছন্দের প্রার্থীর পাশাপাশি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেব।

দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম রঞ্জু বলেন, “গণভোট সরকারের একটি মহৎ উদ্যোগ। চলমান সংস্কার ও নাগরিক অধিকার সংরক্ষণে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ‘হ্যাঁ’ ভোট মানেই নতুন বাংলাদেশ বিনির্মাণের পক্ষে অবস্থান। তাই আমি নিজে যেমন ভোট দেব, তেমনি আত্মীয়-স্বজনদেরও উদ্বুদ্ধ করছি।

দিনাজপুর সিনিয়র তথ্য অফিসার সাদিয়া আফরিন সেফা জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী সাধারণ মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে গণভোটের বিষয়টি ব্যাখ্যা করা হচ্ছে। প্রাথমিকভাবে অনেকেই বিষয়টি বুঝতে না পারলেও ব্যাখ্যা দেওয়ার পর তারা আগ্রহ দেখাচ্ছেন। গণভোট পরবর্তী সরকারের জবাবদিহিতার একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হয়ে থাকবে—এই বার্তাই আমরা দিতে চাই, তিনি বলেন। পাশাপাশি তিনি মনে করেন, নির্বাচনী এলাকার প্রার্থীরা যদি নিজ নিজ প্রচারণার সঙ্গে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের গুরুত্বও তুলে ধরেন, তবে সরকারের উদ্দেশ্য আরও সহজে মানুষের কাছে পৌঁছাবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম