লালমনিরহাট প্রতিনিধি:
বৃহষ্পতিবার (১৬-১০-২০২৫) বিকেলে লালমনিরহাটের মিশন মোড়ে বাংলাদেশ ছাত্রইউনিয়ন, বাংলাদেশ যুব ইউনিয়ন, বাংলাদেশ উদিচী শিল্পী গোষ্ঠী, বাংলাদেশের ক্ষেতমজুর সমিতির পক্ষ থেকে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।
প্রতিবাদ সভায় বক্তরা, শিক্ষকদের চলমান আন্দোলনে পুলিশের নৃশংস হামলার প্রতিবাদ করেন এবং সরকারকে শিক্ষকদের দাবী মানার আহবান করেন। ব্যবসায়ী সিন্ডিকেটের হঠাৎ সয়াবিন তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদ করেন সাথে বাণিজ্য মন্ত্রনালয়এর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন।
নিত্যপণ্যের দাম বৃদ্ধির ফলে মধ্যবিত্ত ও নিম্মবিত্ত পরিবারের আহারের সংস্খান কঠিন হয়ে পড়ছে। সরকারকে রেশনিং ব্যবস্থা চালুর দাবী জানান।
বক্তারা আরও বলেন দেশের সার্বভৌমত্ব হুমকিতে ফেলে চট্টগ্রাম বন্দর ইজারা দেওয়ার দেশবিরোধী চক্রান্ত এ দেশের প্রতিবাদী মানুষ মেনে নেবে না বলে।

