Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

Tanazzina TaniabyTanazzina Tania
৯:৫৯ am ২৮, অক্টোবর ২০২৫
in গ্রাম বাংলা
A A
0
মোঃ মনির হোসেন সোহেল:
 
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি: বাংলাদেশের স্বাধীনতা রক্ষা, তাওহিদী জনতা ও ওলামায়ে কেরামের ওপর চলমান জুলুম-নির্যাতনের প্রতিবাদ, ভারতীয় গুপ্তচর সংস্থা ‘র’-এর ষড়যন্ত্র মোকাবেলা এবং মুসলিম বিরোধী সন্ত্রাসী সংগঠন ‘ইসকন’ নিষিদ্ধের দাবিতে নোয়াখালীর চাটখিলে এক বিশাল গণসমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) বিকেলে চাটখিল কেন্দ্রীয় জামে মসজিদ (আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণ) থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আনিতাশ ফিলিং স্টেশন এর সামনে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন—চাটখিল উপজেলা জামায়াতে ইসলামের আমির মাওলানা মহিউদ্দিন হাসান, ইসলামী আন্দোলনে চাটখিল উপজেলা সভাপতি খোরশেদ আলম তলহা, চাটখিল কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আবুল কালাম আজাদী, জামেয়া উসমানিয়া মাদ্রাসার শিক্ষা সচিব মুফতী আছেম, চাটখিল সিএন্ডবি জামে মসজিদের খতিব মাওলানা মাহবুবুল করিম, চাটখিল কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম আবু সাদেক, ছাত্র প্রতিনিধি গোলাপ হোসেন ফরহাদ, তাহা ইয়াসিন সহ উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, খতিব, ধর্মপ্রাণ মুসল্লি ও তাওহিদী জনতা।
বক্তারা বলেন, দেশের স্বাধীনতা ও ইসলামী মূল্যবোধ রক্ষায় আলেম সমাজ ও মুসলিম তাওহিদী জনতাকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিদেশি ষড়যন্ত্র ও ইসলামবিরোধী অপশক্তির বিরুদ্ধে সকলকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম