Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জাতীয় পার্টি নিষিদ্ধকরণ ও পিআর পদ্ধতির দাবিতে বিক্ষোভ

Bangla FMbyBangla FM
১০:০১ pm ২৬, সেপ্টেম্বর ২০২৫
in সারাদেশ
A A
0

বরিশাল, সংবাদদাতা:

বাকেরগঞ্জে একই দিনে রাজনৈতিক দলের জনসভা রূপ নিল জন সমুদ্রে।

জুলাই সনদ বাস্তবায়ন ও পি আর পদ্ধতিতে নির্বাচন সহ পাঁচ দফা দাবিতে বাকেরগঞ্জে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী এবং একই দাবি সহ পতিত আওয়ামী লীগ সরকারের দোসর জাতীয় পার্টি কে নিষিদ্ধকরণ, ১৪ দলের বিচার দাবি এবং বিচারকালীন সময়ে তাদের কার্যক্রম নিষিদ্ধকরণ, ও জুলাই গণহত্যার বিচার দৃশ্যমানের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিক্ষোভ সমাবেশ করেছে।

এ উপলক্ষে ২৬ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৪ টায় বাকেরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে জেএসইউ মডেল মাধ্যমিক বিদ্যালয় চত্বরে উপজেলা আমীর অধ্যাপক ফিরোজ আলমের সভাপতিত্বে এবং অফিস সম্পাদক রেদোয়ানুল হক শাহেদীর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী ও বাকেরগঞ্জ ৬ আসনের সংসদ সদস্য পদ প্রার্থী মাও মাহমুদুন্নবী তালুকদার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ড. এস এম মাহফুজুর রহমান, বাকেরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওঃ আবুল হোসেন, এসিস্ট্যান্ট সেক্রেটারী প্রফেসর মোঃ বশির উদ্দিন, এসিস্ট্যান্ট সেক্রেটারী এইচ এম জাফরুল্লাহ, বাকেরগঞ্জ পৌর আমীর মোঃ নুরুল হক, , শ্রমিক কল্যান ফেডারেশনের অধ্যাপক মোশতাকুর রহমান, ব্যবসা ও মিডিয়া শাখার সাইফুল ইসলাম আল- আমিন, সহ বরিশাল জেলা ছাত্র শিবিরের সেক্রেটারী সাঈদ আহমেদ

অপরদিকে একই সমযে বাসস্ট্যান্ড চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাকেরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা নাসির উদ্দিন ( রোকন) ডাকুয়ার সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা কামাল উদ্দিন এর সঞ্চালনায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাকেরগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি মাহমুদুল হাসান জাহাঙ্গীর, উপজেলা পূর্ব শাখার সভাপতি মাওলানা মাহবুব হাসান ইলিয়াস, ও ১৪ নং নিয়ামতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির, দুটি ইসলামী দলের এ সমাবেশ কে কেন্দ্র করে বাকেরগঞ্জ পৌর এলাকা জনসমুদ্র ধারণ করে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম