নিজেকে নিয়ে নায়িকা প্রসূন আজাদের দীর্ঘ স্ট্যাটাসের পর বিষয়টি নিয়ে মুখ খুললেন ঢালিউড অভিনেত্রী পরীমণি। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে তিনি দাবি করেছেন, তাঁর আয়োজিত অনুষ্ঠানে প্রসূনকে ‘অপমান’ করার অভিযোগটি সঠিক নয় এবং বিষয়টি ভুল বোঝাবুঝির ফল।
পরীমণি লিখেছেন, “তুমি বলেছো আমি নাকি লোক দেখানো পার্টিতে দাওয়াত দিয়ে তোমাকে অপমান করেছি। আবার বলেছো আমার নাকি সান্ডা-সান্ডা পাণ্ডা লোক থাকে, যারা গেস্টদের জিজ্ঞেস করে—‘কারা?’। আপু, সত্যিই কি মনে হয় আমি কাউকে ছোট করার জন্য কোনো ইভেন্টে দাওয়াত দিই?”
তিনি জানান, প্রসূন আজাদকে তিনি ব্যক্তিগত শ্রদ্ধা ও অনুপ্রেরণা থেকে দাওয়াত দিয়েছিলেন। পরীমণির ভাষায়, “আমাদের কখনো দেখা হয়নি। তোমার একটি ইন্টারভিউ দেখে মুগ্ধ হয়ে সাংবাদিক ইমু ভাইয়ের মাধ্যমে তোমার নাম্বার নিয়েছিলাম। প্রথম দিনেই বলেছিলাম—তুমি একজন পিওর সোল। তুমি তোমার সন্তানদের নিয়ে সাহসী একটি জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছো। তুমি নিজেই একটি অনুপ্রেরণা।”
“ওই অনুষ্ঠানস্থলে জনসাধারণের ভিড় নিয়ন্ত্রণ ও সবার নিরাপত্তার জন্য ম্যানেজমেন্ট টিম গেটে দায়িত্বে ছিল। তারা কাউকে অপমান করার জন্য ছিল না। সেদিন যারা এসেছিলেন, সবাই নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত মানুষ। কেউই অপমানিত বা ছোট হয়েছেন বলে মনে করেননি।”
“অনেকেই এখনো আমার নাম জিজ্ঞেস করেন। এটা আমাকে আঘাত করে না। বরং নিজের নাম বলতে আমার ভালো লাগে। আমি পরী মনি।”
তারপরও, “আপনার খারাপ লেগে থাকলে, আপনি আমাকে একটি টেক্সট দিলেই বিষয়টি পরিষ্কার হয়ে যেত। তারপরও আমি দুঃখিত, আপু।”

