Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কাতারের সার্বভৌমত্বে আঘাত, বললেন আনোয়ার ইব্রাহিম

Taslima TanishabyTaslima Tanisha
১:৫৯ pm ১০, সেপ্টেম্বর ২০২৫
in Lead News, বিশ্ব
A A
0

কাতারের রাজধানী দোহায় ইসরায়েলি বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তিনি এ ঘটনাকে কাতারের সার্বভৌমত্বের ওপর চরম আঘাত এবং আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেছেন।

গত মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ইসরায়েল হামাসের রাজনৈতিক নেতাদের লক্ষ্য করে দোহায় বিমান হামলা চালায়। এতে হামাসের শীর্ষ নেতারা রক্ষা পেলেও অন্তত ছয়জন নিহত হন, যার মধ্যে কাতারের একজন নিরাপত্তা কর্মকর্তা রয়েছেন।

বুধবার (১০ সেপ্টেম্বর) এক বিবৃতিতে আনোয়ার ইব্রাহিম বলেন, “এই হামলা একটি বর্বর আগ্রাসন এবং বেসামরিক মানুষের জীবনকে বিপন্ন করছে। একইসঙ্গে একটি সার্বভৌম রাষ্ট্রকে লক্ষ্যবস্তুতে পরিণত করে গোটা অঞ্চলকে আরও অস্থিতিশীল করে তুলছে।”

তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যে শান্তি ও আলোচনার প্রক্রিয়ায় কাতার সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। অথচ তাদের ওপর হামলা চালিয়ে ইসরায়েল শান্তি ও কূটনীতির প্রতি চরম অবজ্ঞা প্রদর্শন করেছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলকে জবাবদিহির আওতায় আনার আহ্বান জানান এবং অবিলম্বে বৈশ্বিক পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

এদিকে, দোহায় মালয়েশিয়ার দূতাবাস নিশ্চিত করেছে যে, লেগতাইফিয়া এলাকায় হামাসের একটি কার্যালয়ে হওয়া হামলায় কোনো মালয়েশিয়ান নাগরিক আহত হননি। তবে কাতারে অবস্থানরত সকল নাগরিককে সতর্ক থাকতে এবং ক্ষতিগ্রস্ত এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম