Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

প্রাথমিক শিক্ষকদের দশম গ্রেড বেতনসহ তিন দফা দাবিতে অবস্থান কর্মসূচি

Tanazzina TaniabyTanazzina Tania
৩:২২ pm ০৭, নভেম্বর ২০২৫
in Lead News, জাতীয়
A A
0

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা দশম গ্রেডে বেতন, উচ্চতর গ্রেড ও শতভাগ পদোন্নতির দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করতে যাচ্ছেন। আগামী শনিবার (৮ নভেম্বর) থেকে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে এই কর্মসূচি পালন করবে চারটি শিক্ষক সংগঠনের মোর্চা ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’।

শিক্ষকরা জানিয়েছেন, তাদের তিন দফা দাবি হলো:

১০ম গ্রেডে বেতন নির্ধারণ

১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড সমস্যার সমাধান

শতভাগ বিভাগীয় পদোন্নতি

দাবি বাস্তবায়ন পরিষদের আন্দোলনে অংশ নিচ্ছেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি (কাশেম-শাহিন), বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি (শাহিন-লিপি), সহকারী শিক্ষক ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদসহ অন্যান্য প্রাথমিক শিক্ষক সংগঠন।

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি (শাহিন-লিপি) সাধারণ সম্পাদক খায়রুন নাহার লিপি বলেন, “শনিবার শহীদ মিনারে ২০ হাজার শিক্ষক অংশগ্রহণ করবেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা অবস্থান কর্মসূচি চালিয়ে যাব। আমাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু আমরা ইতিমধ্যেই বহুবার আমাদের দাবি জানিয়েছি। এবার রাজপথেই দাবি আদায় করা হবে।”

তিনি আরও বলেন, দেশে ৩ লাখ ৮৪ হাজার শিক্ষক ৬৫ হাজার ৫৬৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত। ইতিমধ্যেই প্রধান শিক্ষকদের বেতন কিছু ক্ষেত্রে ১০ম ও ১২তম গ্রেডে উন্নীত করা হলেও সহকারী শিক্ষকরা সন্তুষ্ট নন।

নবীন শিক্ষকদের নেতা তালুকদার পিয়াস মন্তব্য করেছেন, “প্রাথমিক স্তর দেশের শিক্ষার মূলভিত্তি। যারা শিক্ষার এই স্তর গড়ে তুলছেন, তাদের প্রাপ্য মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করা উচিত। দশম গ্রেডে বেতন যৌক্তিক ও ন্যায্য দাবি।”

এদিকে ‘প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ’ ১১তম গ্রেডে বেতন, উচ্চতর গ্রেড ও পদোন্নতির জন্য ১৫ নভেম্বর পর্যন্ত সময় বেঁধেছে। দাবি না মানা হলে ২৩-২৪ নভেম্বর অর্ধদিবস, ২৫-২৬ নভেম্বর পূর্ণদিবস কর্মবিরতি এবং ২৭ নভেম্বর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে অবস্থান কর্মসূচি পালনের পরিকল্পনা রয়েছে। প্রয়োজনে ১১ ডিসেম্বর থেকে আমরণ অনশনও ঘোষণা করা হবে।

Tags: উচ্চতর গ্রেড ও শতভাগ পদোন্নতিপ্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম