Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ঈদকে সামনে রেখে দাম বেড়েছে যেসব পণ্যের

Bangla FM OnlinebyBangla FM Online
৩:১৯ pm ১৩, মার্চ ২০২৬
in Lead News, জাতীয়
A A
0

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে দেশের বাজারে নিত্যপণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। এতে ডিম, মুরগি, ভোজ্যতেল, মসুর ডালসহ কয়েকটি গুরুত্বপূর্ণ পণ্যের দাম বেড়ে ভোক্তারা অর্থনৈতিক চাপে পড়ছেন।

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর সর্বশেষ তালিকা অনুযায়ী, রাজধানীর খুচরা বাজারে প্রতি হালি ফার্মের ডিম বিক্রি হচ্ছে ৩৬ থেকে ৪০ টাকায়, আগের দিনে যা ছিল ৩২ থেকে ৪০ টাকা। ব্রয়লার মুরগির দাম কেজিপ্রতি বেড়ে ২৩০ টাকা হয়েছে, যেখানে এক সপ্তাহ আগে ১৮০–১৯০ টাকা এবং এক মাস আগে ১৭০–১৮০ টাকা ছিল।

ভোজ্যতেল ও অন্যান্য পণ্যের দারও বেড়েছে। খোলা সয়াবিন তেলের দাম প্রতি লিটার ১৮৫–১৯৫ টাকা, বোতলজাত ২ লিটার ৩৯০–৩৯৫ টাকা এবং ৫ লিটার ৯৫০–৯৫৫ টাকা। প্রতি কেজি জিরার দাম ৬৪০ টাকা এবং লবঙ্গ ১৪০০ টাকা।

অন্যদিকে, প্রান্তিক খামারিরা ক্ষতির মুখে। উৎপাদন খরচ প্রতি ডিম ৯.৫ টাকা হলেও খামার থেকে তা বিক্রি হচ্ছে ৬.৫ টাকায়। খামারি খন্দকার জাহাঙ্গীর আলম জানিয়েছেন, চার মাস ধরে লোকসান গুনে ডিম বিক্রি করছেন। আব্দুল মালেক বলেন, তার খামারে প্রতিদিন ৪০ হাজার টাকার বেশি লোকসান হচ্ছে, তিন মাস ধরে বিদ্যুৎ বিলও দিতে পারেননি। আলম হোসেন জানিয়েছেন, দেড় মাসে তার খামারে প্রায় ১.৪ কোটি টাকা ক্ষতি হয়েছে।

বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের (বিপিআইএ) সভাপতি মোশারফ হোসেন চৌধুরী বলেন, ছোট খামারিরা হারালে পুরো পোলট্রি খাত কয়েকটি করপোরেট কোম্পানির হাতে কেন্দ্রীভূত হয়ে যাবে এবং তখন ভোক্তারা নির্ধারিত দামে ডিম ও মুরগি কিনতে বাধ্য হবেন। তিনি সরকারের কাছে কৃষক কার্ড, বিদ্যুৎ ভর্তুকি, সহজ শর্তে ঋণ ও সরকারি সুযোগ-সুবিধা প্রদানের আহ্বান জানিয়েছেন।

অর্থনীতিবিদ মুস্তাফিজুর রহমান মন্তব্য করেছেন, পোলট্রি খাত গ্রামীণ অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ। বাজারে স্বচ্ছতা এবং উৎপাদন খরচের সঙ্গে সামঞ্জস্য রেখে মূল্য নির্ধারণ না হলে ছোট খামারিরা দ্রুত ক্ষতিগ্রস্ত হবে। প্রাণিসম্পদ অধিদপ্তর জানিয়েছে, দেশে পোলট্রি খামারের সংখ্যা কমেছে এবং এই খাতে কর্মসংস্থানের সঠিক তথ্য নেই। তবে অনুমোদিত পোলট্রি উন্নয়ন নীতিমালা খাতের সুরক্ষায় সাহায্য করবে বলে আশা করা হচ্ছে।

Tags: আসন্ন ঈদুল ফিতরঈদ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম