Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কালীগঞ্জে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

Nuri JahanbyNuri Jahan
৫:৪৭ pm ২২, ডিসেম্বর ২০২৫
in সারাদেশ
A A
0

সামসুল হক জুয়েল, গাজীপুর প্রতিনিধি :

গাজীপুরের কালীগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সংবর্ধণা সভা সফল করার লক্ষ্যে গাজীপুর জেলা বিএনপির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে উপজেলার পূর্বাচল ১৩নং সেক্টর নাগরী ইউনিয়ন বিএনপির কার্যালয়ে গাজীপুর জেলা বিএনপির আহবায়ক সাবেক সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলন এর সভাপতিত্বে ও জেলা বিএনপির সদস্য সচিব ব্যারিষ্টর ইশরাক আহমেদ সিদ্দিকীর সঞ্চালনায় সভায় অন্যন্যের মাঝে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো. মজিবুর রহমান, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য খালেকুজ্জামান বাবলু, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফরিদ আহমেদ মৃধা, কালীগঞ্জ পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য মনির উদ্দিন পাঠান মিঠু, নাগরী ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী আব্দুল রহিম সরকার, সাধারণ সম্পাদক হাজী জাহাঙ্গীর আলম পলাশ, নাগরী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি হান্নান সরকার, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মুজিবুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শাহাদাত হোসেন নাসিম, নাগরী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আরিফ হোসেনসহ দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জেলা বিএনপির আহবায়ক একেএম ফজলুল হক মিলন বলেন, আগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান দেশে আসছেন। বাংলার মানুষ তাঁকে দেখতে এবং গ্রহণ করতে অধীর আগ্রহে রয়েছেন। তারেক রহমানকে যেই স্থানে সংবর্ধনা দেয়া হবে সেটা আমার সংসদীয় আসন এলাকার কাছাকাছি। জেলার প্রচুর লোক দলমত নির্বিশেষে সেখানে উপস্থিত হবেন।

তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হয় এমন কোন কর্মকান্ড করা যাবে না। শহীদ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ছাড়া কারো ছবি সংবলিত ব্যানার বানাবেন না।

এখন থেকে এলাকার প্রতিটি মানুষের কাছে গিয়ে তারেক রহমানের ফেরার খবর পৌছিয়ে দিবেন। আমার এলাকার শিশু আর বৃদ্ধ ছাড়া সবাই সেই স্মরণকালের লোক সমাগমের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থাকেন সেই অনুরোধ করবেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম