মো. আব্দুল কুদ্দুস,শাহজাদপুর প্রতিনিধি:
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা মহিলা দল নেত্রী জুই আক্তার জাহেদার উদ্যোগে, মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন।
গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার পৌর সদরের পাঠান পারা তার নিজ বাড়ির চত্বরে প্রায় শতাধিক অসহায় দুস্থ শীতার্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন। তিনি জানান এই শীতে কাপছে শাহজাদপুরের জনপদ। আমি আমার দিক থেকে সাধ্য অনুযায়ী সামান্য কিছু শীত বস্ত্র বিতরণ করেছি।
আমি আশা করব শাহজাদপুরে অনেকেই সাধ্য অনুযায়ী বেসরকারি ভাবে শীতার্থদের পাশে দাঁড়াবেন। আমরা যদি যার যার অবস্থান থেকে একটু হাত বাড়াই তাহলে অনেক অসহায় শীতার্থ মানুষ শীতবস্ত্র পাবে। তিনি দেশনেত্রী মরহুমা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে সবার কাছে দোয়া চান। এসময় বিভিন্ন নেতা কর্মীগণ উপস্থিত ছিলেন।

