Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সিলেটে সড়ক অবরোধ করে বিক্ষোভে পলিটেকনিক শিক্ষার্থীরা

Nuri JahanbyNuri Jahan
১১:০৮ am ১৮, সেপ্টেম্বর ২০২৫
in ক্যাম্পাস
A A
0
উৎফল বড়ুয়া, (সিলেট প্রতিনিধি):

সিলেটে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সিলেট নগরের চৌহাট্টা এলাকায় অবস্থান নিয়ে এ বিক্ষোভ শুরু করেন তারা। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং নগরের বিভিন্ন সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়।

ডিগ্রি প্রকৌশলীদের তিন দফা দাবির প্রতিবাদে এ বিক্ষোভ করছে ‘কারিগরি ছাত্র আন্দোলন, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট’। বিক্ষোভ থেকে বুয়েটসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের বিরুদ্ধেও স্লোগান দেওয়া হয়। সিলেট বিভাগের বিভিন্ন জেলা থেকে পলিটেকনিক শিক্ষার্থীরা এতে অংশ নেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা অভিযোগ করেন, কারিগরি শিক্ষাব্যবস্থাকে ধ্বংস এবং প্রকৌশল কর্মক্ষেত্রকে কুক্ষিগত করার ষড়যন্ত্র চলছে। ডিগ্রি প্রকৌশলীদের তিন দফা দাবি অযৌক্তিক এবং তা বাস্তবায়ন হলে ডিপ্লোমা প্রকৌশলীদের পেশাগত অধিকার ক্ষুণ্ন হবে।

তারা সরকারের প্রতি আহ্বান জানান, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, পেশাগত সমস্যা সমাধানে যৌক্তিক নীতি গ্রহণ এবং প্রকৌশল সেক্টরের স্বার্থ রক্ষায় স্থায়ী সমাধান নিশ্চিত করতে।

ডিগ্রি প্রকৌশলীদের তিন দফা দাবি:
১. সহকারী প্রকৌশলী (নবম গ্রেড) পদে নিয়োগ: কেবলমাত্র ন্যূনতম বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীদের নিয়োগ দিতে হবে, কোনোভাবেই কোটাভিত্তিক বা নতুন পদ সৃষ্টি করে পদোন্নতির সুযোগ দেওয়া যাবে না।
২. উপসহকারী প্রকৌশলী (দশম গ্রেড) পদে নিয়োগ: ন্যূনতম ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এবং একই ডিসিপ্লিনে উচ্চতর ডিগ্রিধারী বিএসসি গ্র্যাজুয়েটদের জন্য নিয়োগ পরীক্ষার সুযোগ রাখতে হবে।
৩. প্রকৌশলী পদবির সুরক্ষা: বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ছাড়া কেউ প্রকৌশলী পদবি ব্যবহার করতে পারবে না—এর জন্য আইনি ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি নন-অ্যাক্রিডেটেড বিএসসি কোর্সগুলোকে দ্রুত আইইবি-বিএইটিইর স্বীকৃতির আওতায় আনতে হবে।

এর আগে গত এপ্রিল মাসেও ছয় দফা দাবিতে আন্দোলনে নেমেছিলেন পলিটেকনিক ও কারিগরি শিক্ষার্থীরা। সে সময় সরকারের আশ্বাসে পরিস্থিতি শান্ত হলেও এবার ফের তারা রাস্তায় নেমেছেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম