জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের দায়িত্ব পালনকালে মারা গেছেন এক কর্মকর্তা। তিনি হলেন জান্নাতুল ফেরদৌস, বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষিকা। জাকসু ও প্রীতিলতা হল সংসদ নির্বাচনে পোলিং অফিসারের দায়িত্বে ছিলেন তিনি।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল পৌনে ৯টার দিকে সিনেট ভবনে ভোট গণনার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জান্নাতুল ফেরদৌস। সহকর্মীরা দ্রুত তাকে নিচে নামিয়ে এনে অ্যাম্বুলেন্সে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেন। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনায় বিশ্ববিদ্যালয়জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। শিক্ষক, শিক্ষার্থী ও সহকর্মীরা জান্নাতুল ফেরদৌসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

