Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শারদীয় দুর্গাপূজায় কঠোর নিরাপত্তা দেবে পুলিশ: ডিআইজি রেজাউল করিম মল্লিক

Bangla FMbyBangla FM
৯:৪৮ pm ২৭, সেপ্টেম্বর ২০২৫
in Semi Lead News, বাংলাদেশ
A A
0

মীর ইমরান, মাদারীপুর প্রতিনিধি:

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা রেঞ্জ পুলিশের ডিআইজি রেজাউল করিম মল্লিক।

শনিবার (২৭ সেপ্টেম্বর) মাদারীপুরের শিবচর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি এ ঘোষণা দেন। এসময় তিনি মন্দির কমিটির নেতৃবৃন্দ ও পূজা উদযাপন পরিষদের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।

ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেন, “শারদীয় দুর্গাপূজা বাংলাদেশের অন্যতম বড় ধর্মীয় উৎসব। তাই পূজা চলাকালে সারাদেশেই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রতিটি মণ্ডপে পুলিশ ও আনসারের পাশাপাশি র‌্যাবের টহল জোরদার থাকবে। যাতে কোনো অশান্তি বা অপ্রীতিকর ঘটনা না ঘটে।”

তিনি আরও জানান, স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী একসঙ্গে কাজ করবে, এবং পূজামণ্ডপগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

এসময় শিবচর থানার ওসি, স্থানীয় জনপ্রতিনিধি, পূজা উদযাপন পরিষদের সভাপতি-সাধারণ সম্পাদকসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতারা পুলিশের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকলে পূজা শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হবে।

Tags: ডিআইজি রেজাউল করিম মল্লিক
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম