Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ঝিনাইদহে জেলে ও কৃষকের ছদ্মবেশে পুলিশের অভিযান, গ্রেপ্তার দুই

Taslima TanishabyTaslima Tanisha
৭:৪৫ pm ২৬, নভেম্বর ২০২৫
in Semi Lead News, সারাদেশ
A A
0

ঝিনাইদহের মহেশপুরে পুলিশ জেলে ও কৃষকের ছদ্মবেশে অভিযান চালিয়ে আন্তজেলা ডাকাত দলের মূল দুই হোতাকে গ্রেপ্তার করেছে।

পুলিশ জানায়, বুধবার (২৬ নভেম্বর) বিকেলে উপজেলার দুর্গাপুর পদ্মবিল এলাকায় অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তাররা হলেন— মহেশপুরের বেগমপুর গ্রামের আবুল কাশেমের ছেলে সোহেল রানা (২৮) এবং চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ নফর কান্দি গ্রামের মসলেম খলিফার ছেলে আলী হোসেন (৩৫)।

মহেশপুর ও আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে তারা সড়কে গাছ ফেলে পথচারী ও যানবাহন থামিয়ে ডাকাতি চালাচ্ছিল বলে পুলিশ জানিয়েছে।

মহেশপুর থানার ওসি নজরুল ইসলাম বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, পদ্মবিল এলাকায় ডাকাতদলের দুই মূল সদস্য অবস্থান করছে। এরপর পুলিশ সদস্যরা ছদ্মবেশ গ্রহণ করে—কেউ জেলে, কেউ কৃষক সেজে ওই এলাকায় অবস্থান নেন। কিছুক্ষণ পর তাদের দেখতে পেয়ে ধাওয়া চালিয়ে আটক করা হয়।”

ওসি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুইজনই ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম