Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শেরপুরে গ্রেফতারকালে পুলিশের ওপর হামলা, আহত ৩ জন

Tanazzina TaniabyTanazzina Tania
৩:৪৪ pm ১৮, সেপ্টেম্বর ২০২৫
in অপরাধ
A A
0
এল. মোহাম্মদ :
শেরপুরের নালিতাবাড়ীতে মাদক মামলা সহ একাধিক মামলার গ্রেফতারী  পরোয়ানা ভুক্ত আসামিকে ধরতে গিয়ে মাদক কারবারিদের  হামলায় থানা পুলিশের এক এএসআই, একজন কনস্টেবল ও এক স্থানীয় বাসিন্দা আহত হয়েছেন।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বুরুঙ্গা পোড়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন, পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) ওমর ফারুক, কনস্টেবল, নাজমুল আহসান ও স্থানীয় বাসিন্দা শাহীন মিয়া।
এ ঘটনায় রাতেই  থানায় মামলা দায়ের ও চার জনকে গ্রেফতার করেন পুলিশ।
গ্রেফতার কৃতরা  তাঁরা হলো, বুরুঙ্গা পোড়াবাড়ি এলাকার হাবিবুর রহমান (৫৫) ও জোহরা বেগম (৪৫), রায়হান মিয়া (১৯) ও নুরুন্নাহার বেগম (৩৭)।
বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বুরুঙ্গা পোড়াবাড়ি এলাকার মাজম আলীর (৪০) বিরুদ্ধে ইয়াবা সহ একাধিক মামলার গ্রেফতারী পরোয়ানা জারী  রয়েছে।
মঙ্গলবার বিকেল তিনটার দিকে গোপন সংবাদেও ভিত্তিতে তাকে গ্রেফতার  করতে নালিতাবাড়ীর থানা পুলিশের তিন সদস্যের  একটি দল ওই এলাকায় অভিযান চালায়।
এ সময়  আসামী মাজম আলী সহ আরও তিন মাদক কারবারি প্রতিবেশী মফিজুলের পরিত্যক্ত রান্না ঘরে বসে নিষিদ্ধ মাদক ইয়াবা ট্যাবলেট লেনদেন করছিল।
এসময় পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাজম আলী সহ অন্যদের ধরতে চাইলে নারী-পুরুষসহ স্বজনরা দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর হামলা চালায়।
এতে পুলিশের এএসআই ওমর ফারুক, কনস্টেবল নাজমুল এবং হামলা ঠেকাতে আসা স্থানীয় বাসিন্দা শাহীন আহত হন। পওে তাদেরকে উদ্ধার কওে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রাতেই এই ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়। এদিকে, ঘটনার পর পরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে জড়িত চারজনকে গ্রেফতার করে  থানায় নিয়ে আসে।
বিষয়টি নিশ্চিত করেন, নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা।তিনি  জানান, এই ঘটনায় জড়িতদের  বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। ইতোমধ্যে চারজনকে গ্রেফতার  করা হয়েছে। অন্যদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম