Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বেনাপোলে মানব পাচার প্রতিরোধে নাটক ও জারি গান অনুষ্ঠিত

Tanazzina TaniabyTanazzina Tania
১০:৪১ pm ২৮, অক্টোবর ২০২৫
in সারাদেশ
A A
0
মনির হোসেন,বেনাপোল প্রতিনিধি :
যশোরের বেনাপোলে ‘রাইটস যশোরের’ উদ্যোগে মানব পাচার প্রতিরোধে সামাজিক সচেতনতা সৃষ্টিতে আলোচনা সভা, নাটক ও জারি গান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকালে বেনাপোল পোর্ট থানার গয়ড়া গ্রামের প্রাথমিক বিদ্যালয় মাঠে বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল হকের সভাপতিত্বে ও যশোর রাইটসের তথ্য অনুসন্ধান কর্মকর্তা তৌফিকুজ্জামান এর সঞ্চালনায় মানব পাচার প্রতিরোধে সামাজিক সচেতনতা সৃষ্টিতে নাটক ও জারি গান শুরু হয়।
এ মানব পাচার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার তৌহিদুল ইসলাম, বেনাপোল পোর্ট থানার ওসির দায়িত্বে থাকা উপ পরিদর্শক মানিক কুমার সাহা, বেনাপোল ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. নাজমুল হোসেন, শার্শা উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মো. সহিদ আলী, বেনাপোল বন্দর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমানসহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ছাত্র-ছাত্রী ও সামাজিক এবং সাংবাদিক ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে মানব পাচারের বর্তমান ধরন ও কৌশল, পাচারের ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিতকরণ, প্রতিরোধে কার্যকর কৌশল নির্ধারণ এবং মানব পাচারের শিকার ভিকটিমদের সুরক্ষা ও সেবা প্রাপ্তি নিশ্চিতকরণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
অনুষ্ঠানে বক্তরা বলেন, যেসব সারভাইভারকে ফিরিয়ে আনা হচ্ছে তাদেরকে সমাজের মূল ধারায় ফিরিয়ে দিতে স্বাবলম্বী করতে হবে। এজন্যে তাদেরকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দিতে হবে। যদিও অনেক সরকারি ও বেসরকারি সংস্থা এই বিষয়ে কাজ করছে। তবে, কাজটি যাতে ফলপ্রশু হয় সেদিকে সচেষ্ট হতে হবে। তা না হলে মানব পাচার প্রতিরোধের বিষয়টি সঠিকতা পাবে না।
এ বিষয়ে অভিভাবকদের সচেতন হতে বলেন। ১৮ বছরের আগে যেন কোন ছেলে মেয়ে কোন অপরিচিত লোকের সাথে না মেশে সে বিষয়ে সচেতন করা হয়। এছাড়া বৃহৎ সীমান্তের আইনশৃঙ্খলা বাহিনীর সকল সদস্যদেরও পাচাররোধে সচেতন হওয়ার জন্য আহবান জানান।
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম