Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শেয়ারবাজারে অনলাইন বিনিয়োগের ফাঁদে মানুষ

Taslima TanishabyTaslima Tanisha
১১:৪৭ am ০১, অক্টোবর ২০২৫
in Semi Lead News, অর্থনীতি
A A
0

ফেসবুক, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ভুয়া ওয়েবসাইট ও মোবাইল অ্যাপে বিনিয়োগ প্রতারণার নতুন ফাঁদ তৈরি হয়েছে অনলাইনে। অল্প সময়ে মোটা মুনাফার লোভ দেখিয়ে সাধারণ মানুষকে এ ফাঁদে টেনে নিচ্ছে একদল প্রতারক। গ‌বেষণা সংস্থা ডিসমিস ল্যাবের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। মঙ্গলবার প্রতিবেদনে বিষয়টি প্রকাশ করা হয়।

ডিসমিস ল্যাব জানায়, প্রতারক চক্র প্রথমে ফেসবুক বা ইনস্টাগ্রামে বিজ্ঞাপন দেয়। বিজ্ঞাপনে বলা হয়, অল্প টাকায় দ্রুত মুনাফা সম্ভব। আগ্রহী ব্যক্তিকে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে আনা হয়। সেখানে প্রতিদিন ‘বিশেষজ্ঞ বিশ্লেষণ’, ‘স্টক মার্কেট প্রশিক্ষণ’ ও ‘লাভের নিশ্চয়তা’ শিরোনামে পোস্ট দেওয়া হয়।

গ্রুপে সাজানো প্রশংসাসূচক মন্তব্যও থাকে। এরপর ওই গ্রুপ থেকে নিবন্ধনের কোড ও লিংক পাঠানো হয়। প্রবেশ করলে দেখা যায়, একটি ভুয়া ওয়েবসাইট বা অ্যান্ড্রয়েড অ্যাপ, যেখানে বিনিয়োগের নামে টাকা জমা দিতে বলা হয়। বেশির ভাগ ক্ষেত্রে বিকাশ, নগদসহ মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের ব্যক্তিগত অ্যাকাউন্ট ব্যবহার করা হয়।

বিশেষজ্ঞদের মতে, শেয়ারবাজারে বিনিয়োগের আগে যে কোনো প্রতিষ্ঠানের বৈধতা যাচাই করা জরুরি। বিএসইসির অনুমোদিত ব্রোকারেজের বাইরে অন্য কারও কাছে অর্থ বিনিয়োগ ঝুঁকিপূর্ণ। বিশেষ করে যেসব বিজ্ঞাপনে অল্প সময়ে শতকরা লাভের নিশ্চয়তা দেওয়া হয়, সেগুলো সন্দেহজনক মনে করা উচিত।

প্রতারকরা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ব্যবহার করলেও সাধারণ মানুষকে সতর্ক হতে হবে। কারণ, ব্যক্তিগত অ্যাকাউন্টে টাকা জমা দিলে প্রতারণা প্রমাণ করা ও আইনগত প্রতিকার পাওয়া কঠিন হয়ে যায়।

শেয়ারবাজারে নিয়ন্ত্রক সংস্থার কড়া নজরদারি এবং সামাজিক মাধ্যমে ভুয়া বিজ্ঞাপন শনাক্তের উদ্যোগ বৃদ্ধি না হলে আরও অনেক মানুষ এ ধরনের প্রতারণার শিকার হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম