Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ঐশ্বরিয়াকে বিয়ে করতে চান পাকিস্তানি মুফতি

Tanazzina TaniabyTanazzina Tania
১০:৫৪ pm ৩০, নভেম্বর ২০২৫
in Semi Lead News, বিনোদন
A A
0

পাকিস্তানি মুফতি আবদুল কাভি এবার সাবেক বিশ্ব সুন্দরী ও বলিউড তারকা ঐশ্বরিয়া রাই বচ্চনকে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন। এর আগেও তিনি বিয়ে এবং ব্যক্তিগত জীবন নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য শিরোনামে এসেছেন।

‘বলিউড লাইভ’-এর প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে মুফতি আবদুল কাভি দাবি করেন যে, অভিনেতা অভিষেক বচ্চনের সঙ্গে বিচ্ছেদ হলে স্বয়ং ঐশ্বরিয়া রাই তাঁর কাছে বিয়ের প্রস্তাব নিয়ে আসবেন।

মুফতি কাভি বলেন,

“তাদের দুজনের বিবাহবিচ্ছেদ হয়ে গেলেই ঐশ্বরিয়া আমাকে বিয়ের প্রস্তাব পাঠাবেন। তবে আমি কখনোই চাই না তাদের বিচ্ছেদ হোক। কিন্তু যদি সত্যিই তাদের মধ্যে এ রকম কিছু হয় তাহলে নিশ্চয়ই ঐশ্বরিয়া আমার সঙ্গে যোগাযোগ করবেন।”

 

সঞ্চালকের এক প্রশ্নের জবাবে বিতর্কিত এই মুফতি আরও জানান, যদি তিনি ঐশ্বরিয়াকে বিয়ে করেন, তবে তিনি তাঁকে ইসলাম ধর্মে দীক্ষিত করবেন এবং তাঁর নাম পরিবর্তন করে রাখবেন ‘আয়েশা রাই’।

তিনি বলেন:

“ঐশ্বরিয়াকে ইসলাম ধর্মে দীক্ষিত করে ওর নাম পরিবর্তন করে আয়েশা রাই রাখব। তার পরেই বিয়ে করব। তার মতো একজন সুন্দরী নিজের নাম হিসেবে লিখবেন আয়েশা রাই। এটা দেখে আমার সত্যিই মজা লাগবে।”

মুফতি আবদুল কাভির এই মন্তব্যের জেরে বলিউড থেকে পাকিস্তান পর্যন্ত সব জায়গায় নতুন করে সমালোচনা শুরু হয়েছে। যদিও এই বিষয়ে ঐশ্বরিয়া রাই বা অভিষেক বচ্চনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Tags: ঐশ্বরিয়াবিনোদন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম