রাজধানী ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে (জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা) ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই বিপ্লবের অগ্রনায়ক শহীদ শরিফ ওসমান হাদির নামাজে জানাজা সম্পন্ন হয়েছে।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সরকারের বিভিন্ন উপদেষ্টা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং ঢাকা ও আশপাশের জেলা থেকে আসা লাখো মানুষ এই জানাজায় শরিক হন।
জানাজাস্থল ও আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়। হাদির সহযোদ্ধা ও সাধারণ মানুষের গগনবিদারী স্লোগান ও কান্নায় আকাশ-বাতাস ভারী হয়ে ওঠে।
জানাজা শেষে তাঁর মরদেহ এখন রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে তাঁকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশেই চিরনিদ্রায় শায়িত করা হবে।
১২ ডিসেম্বর বিজয়নগরে নির্বাচনী প্রচারণার সময় মাথায় গুলিবিদ্ধ হন।ঢাকা মেডিকেল ও এভারকেয়ারে প্রাথমিক চিকিৎসার পর ১৫ ডিসেম্বর তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হয়।
১৮ ডিসেম্বর (বৃহস্পতিবার) রাতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

