আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী গুলিবিদ্ধ হয়েছেন।
জানা গেছে, শুক্রবার (১২ ডিসেম্বর) নির্বাচনী প্রচারণাকালে রাজধানীর পল্টনের বিজয়নগর এলাকায় তাঁকে লক্ষ্য করে গুলি করা হয়।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, “ওসমান হাদীকে কিছুক্ষণ আগে নিয়ে আসা হয়েছে। বর্তমানে তিনি জরুরি বিভাগে আছেন।”
গুলিবিদ্ধ হওয়ার ঘটনাটি নির্বাচনী প্রচারণার সময় ঘটল, যা এলাকায় উত্তেজনা সৃষ্টি করেছে।

