অর্গানাইজেশন অফ পিস অ্যাসোসিয়েটরস (ও.পি.এ)-এর সম্মানিত উপদেষ্টা হাজী সিরাজুল ইসলামের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে সংগঠনটির নেতৃবৃন্দ।
আজ সোমবার, ২২ ডিসেম্বর, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রো-একটিভ মেডিকেল-এ চিকিৎসাধীন অবস্থায় হাজী সিরাজুল ইসলাম ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
এক শোকবার্তায় ও.পি.এ-এর ও.পি.এ–এর মুখপাত্র সোহাদ হোসেন প্রান্ত মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় তিনি বলেন,হাজী সিরাজুল ইসলাম ছিলেন একজন আলোকিত দ্বীনি ব্যক্তিত্ব ও অভিভাবকসুলভ মানুষ। তিনি দীর্ঘদিন ধরে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে আমাদের সংগঠনকে দিকনির্দেশনা দিয়ে গেছেন। তার প্রজ্ঞা ও পরামর্শ অর্গানাইজেশন অফ পিস অ্যাসোসিয়েটরস (ও.পি.এ)-এর জন্য ছিল অত্যন্ত মূল্যবান। তার ইন্তেকাল আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি।
তিনি আরও বলেন, আমরা একজন শুভাকাঙ্ক্ষী, পথপ্রদর্শক ও মানবিক মানুষকে হারালাম। তার শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।
শোকবার্তায় মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মরহুম হাজী সিরাজুল ইসলামের বিদেহী আত্মার মাগফিরাত এবং জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য দোয়া করা হয়। একই সঙ্গে শোকাহত পরিবার-পরিজনকে এই কঠিন শোক সহ্য করার তাওফিক দানের জন্য প্রার্থনা জানানো হয়।
ও.পি.এ-এর পক্ষ থেকে মরহুম হাজী সিরাজুল ইসলামের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।

