Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

দিনাজপুরে অনলাইন লকডাউনের প্রভাব নেই — স্বাভাবিক যান চলাচল ও জনজীবন সচল

Taslima TanishabyTaslima Tanisha
১:২৭ pm ১৩, নভেম্বর ২০২৫
in সারাদেশ
A A
0

দিনাজপুর প্রতিনিধি:

সারাদেশে আওয়ামী লীগের অনলাইনভিত্তিক ‘লকডাউন কর্মসূচি’র আহ্বান থাকলেও দিনাজপুরে তেমন কোনো প্রভাব পড়েনি।

আজ শনিবার সকাল থেকে শহরের প্রধান সড়ক ও সংযোগপথে যান চলাচল ছিল সম্পূর্ণ স্বাভাবিক। বাজার রোড, স্টেশন রোড, জেলা সড়ক ও বটতলা মোড়ে দেখা গেছে ছোট-বড় যানবাহনের স্বাভাবিক চলাচল। অটোরিকশা, সিএনজি, প্রাইভেট কার, ট্রাক ও ট্রাফিক বাসগুলো চলাচল করেছে আগের মতোই।

রাস্তায় কোথাও কোনো বাধা বা ভাঙচুরের ঘটনা ঘটেনি। মানুষজনও ছিল নির্বিঘ্নে চলাফেরা করছে—দোকানপাট আংশিকভাবে খোলা, বিশেষ করে খাদ্য, মুদি, ফার্মেসি ও জরুরি পণ্যের দোকানগুলো স্বাভাবিকভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

রাস্তায় কথা হয় শহরের নিউটাউন এলাকার অটোরিকশাচালক মোঃ সোহেল রানার সঙ্গে। তিনি বলেন, আজ সকাল থেকে রাস্তায় যাত্রী আছে ভালোই। লকডাউন বলে কিছু মনে হয় না। পুলিশও স্বাভাবিকভাবেই কাজ করছে, কোনো বাধা দেয়নি। আমাদের মতো চালকদের জন্য এটা স্বস্তির।

একই এলাকার সিএনজি চালক রবিউল ইসলাম বলেন, শুনেছিলাম নাকি লকডাউন হবে, কিন্তু দিনাজপুরে তেমন কিছু টের পাইনি। যাত্রীও কম না, আগের মতোই চলছে। মানুষ কাজে বের হচ্ছে, বাজারও খোলা।

বাজার রোডে দাঁড়িয়ে থাকা পথচারী শাহিন আলম, যিনি একজন ব্যাংককর্মী, বলেন,আমি প্রতিদিনের মতো অফিসে যাচ্ছি। কোনো অস্বাভাবিক পরিস্থিতি নেই, যানবাহনও ঠিকঠাক চলছে। অনলাইনে যেভাবে বলা হচ্ছিল, বাস্তবে তা দেখা যাচ্ছে না।

চিরিরবন্দর থেকে আসা যাত্রী রোকেয়া বেগম জানান, ভেবেছিলাম লকডাউনের কারণে হয়তো গাড়ি পাব না, কিন্তু বাস ঠিকই পেয়েছি। কোনো ঝামেলা ছাড়াই দিনাজপুরে এসেছি।

আরেকজন কলেজপড়ুয়া শিক্ষার্থী নাফিস রহমান বলেন, আমি ক্লাসে যাওয়ার জন্য সকাল ৯টায় বাসে উঠি। রাস্তায় কোনো প্রতিবন্ধকতা বা আতঙ্ক কিছুই দেখি নাই। সবাই স্বাভাবিকভাবে চলাফেরা করছে।

দিনাজপুর বাহাতুর বাজারের দোকান মালিক হাবিবুল হক বলেন,খাবার, মুদি আর ফার্মেসির দোকান খোলা। মানুষও আসছে। আগের দিনের মতোই বিক্রি হচ্ছে। কেউ ভয় পায়নি, পরিস্থিতি একেবারেই স্বাভাবিক।

এদিকে শহরের বিভিন্ন এলাকায় স্বেচ্ছাসেবক দল ও স্থানীয় জনপ্রতিনিধিরা শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে নজরদারি চালাচ্ছেন। নিরাপত্তাব্যবস্থাও ছিল স্বাভাবিক, কোনো অতিরিক্ত পুলিশ মোতায়েনের প্রয়োজন পড়েনি।

দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম রঞ্জু বলেন, অনলাইন ঘোষণার এ লকডাউন দিনাজপুরে জনজীবনে কোনো দৃশ্যমান প্রভাব ফেলতে পারেনি। শহরের সার্বিক পরিবেশ শান্তিপূর্ণ ও স্বাভাবিক রয়েছে—চলমান কর্মজীবন ও ব্যবসা-বাণিজ্যে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হয়নি।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম