Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

একদিনের ব্যবধানে বেড়ে গেলো পেঁয়াজের দাম

Tanazzina TaniabyTanazzina Tania
১২:৩৩ pm ০৫, ডিসেম্বর ২০২৫
in Semi Lead News, অর্থনীতি
A A
0

সারা দেশের বাজারে একদিনের ব্যবধানে পেঁয়াজের দাম প্রতি কেজিতে ২০ থেকে ৩০ টাকা বেড়েছে। এতে পণ্যটির খুচরা মূল্য এখন ১৩৫ থেকে ১৫০ টাকা পর্যন্ত পৌঁছেছে। ব্যবসায়ীরা বলছেন, চাহিদার তুলনায় সরবরাহ কমে যাওয়ায় এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তবে কৃষি বিভাগের কর্মকর্তাদের দাবি, আমদানির অনুমতি না দেওয়ায় একটি চক্র সিন্ডিকেট করে কৃত্রিম সংকট তৈরি করছে।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, কয়েকদিন আগেও যে পেঁয়াজ কেজিপ্রতি ৯৫ থেকে ১১০ টাকায় বিক্রি হয়েছিল, গতকাল তা ১৩০ থেকে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। পাইকারি বাজারেই ভালো মানের পেঁয়াজের পাল্লা (পাঁচ কেজি) এখন ৭০০ টাকায় বিক্রি হচ্ছে।

খুচরা বাজারে: গতকাল পেঁয়াজ বিক্রি হয়েছে ১৩৫ থেকে ১৫০ টাকা দরে।

পাইকারি বাজারে: বৃহস্পতিবার ভোর থেকে দুপুর পর্যন্ত কয়েক দফা দাম বেড়ে পাঁচ কেজির পাল্লা ৭০০ টাকায় বিক্রি হয়েছে।

কারওয়ান বাজারের খুচরা ব্যবসায়ী আবদুল কাদের জানান, দুদিনের ব্যবধানে পাইকারি বাজারেই পেঁয়াজের দাম ৩০ টাকার মতো বেড়েছে। অপর ব্যবসায়ী মাহফুজুর রহমান আশঙ্কা প্রকাশ করে বলেন, সরবরাহ সংকট বজায় থাকলে চলতি সপ্তাহেই দাম ২০০ টাকায় পৌঁছতে পারে। কারওয়ান বাজার ও শ্যামবাজারের পাইকারি ব্যবসায়ীরাও পর্যাপ্ত সরবরাহ নেই বলে জানিয়েছেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম