সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):
বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের বরাদ্দ থেকে মৌলভীবাজার জেলার ৫৪টি নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে এককালীন মোট ১৫ লাখ ৪৮ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক (ভারপ্রাপ্ত জেলা প্রশাসক) মোছা. শাহিনা আক্তার। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানবির হোসেন।
এ সময় মৌলভীবাজার পাবলিক লাইব্রেরির পক্ষে চেক গ্রহণ করেন আহ্বায়ক কমিটির সদস্য মো. মাহবুবুর রহমান রাহেল ও লাইব্রেরি স্টাফ সজল বাবু।
অনুষ্ঠানে জেলা প্রশাসন ও সমাজসেবা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

