Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শরীয়তপুরের জাজিরায় মসজিদের ভেতর বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

Nuri JahanbyNuri Jahan
৫:১৮ pm ০৯, ডিসেম্বর ২০২৫
in Semi Lead News, সারাদেশ
A A
0

‎শাওন বেপারী, ‎শরীয়তপুর প্রতিনিধি :

‎‎শরীয়তপুরের জাজিরা উপজেলায় মসজিদের ভেতর থেকে আব্দুল মজিদ সরদার (৭০) নামে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
‎

‎মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার চর লাউখোলা গ্রামের সরদার বাড়ি জামে মসজিদ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
‎
‎নিহত আব্দুল মজিদ সরদার ওই এলাকার রমিজ উদ্দিন সরদারের ছেলে। ‎স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, জমি নিয়ে আপন ভাই ও ভাগিনার সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিষয়টি নিয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একাধিকবার শালিস বৈঠক হলেও সমাধান হয়নি। এ কারণে তিনি মানসিক চাপে ছিলেন বলে স্থানীয়দের দাবি।
‎
‎নিহতের ছেলে আব্দুর রহমান বলেন, আমার বাবার সাথে চাচাদের একটি জমি নিয়ে সমস্যা চলছিল। সকালে বাবাকে ঘরে না পেয়ে খুঁজতে থাকি। পরে মসজিদের ভেতরে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পাই। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেই।
‎
‎ঘটনার বিষয়ে জাজিরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালেহ্ আহমদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
‎
‎পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম