Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

টয়লেটের সেফটি ট্যাংকি থেকে শিশুর মরদেহ উদ্ধার, আটক ৩

Bangla FMbyBangla FM
৪:১৭ pm ৩১, মে ২০২৫
in সারাদেশ
A A
0

জয়পুরহাট জেলা প্রতিনিধি:
জয়পুরহাটের কালাই উপজেলায় নিখোঁজ হওয়ার ছয় দিন পর রদিয়া আক্তার রুহি (৪) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩০ মে) রাত সাড়ে ১১টায় উপজেলার মাত্রাই ইউনিয়নের হিমাইল গ্রামের নিজ বাড়ির টয়লেটের সেফটি ট্যাংকি থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় শিশুর চাচা রনি, সৎমা সোনিয়া এবং সৎমার বাবা জিয়া কসাইকে আটক করেছে পুলিশ। তারা তিনজনই হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানায় থানা পুলিশ।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, নিহত রুহি উপজেলার হিমাইল গ্রামের আব্দুর রহমানের প্রথম স্ত্রী’র কন্যা। তার মা পাশের গ্রামে বাবার বাড়িতে বসবাস করলেও রুহি প্রায় প্রতিদিন দাদির সঙ্গে দেখা করতে বাবার বাড়িতে যেত।

গত ২৪ মে সকালে দাদির সঙ্গে দেখা করতে গিয়ে সে আর ফিরে আসেনি। পরিবারের পক্ষ থেকে খোঁজাখুঁজি শুরু করে ২৫ মে কালাই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

তদন্তে নেমে পুলিশ সন্দেহভাজন হিসেবে রুহির সৎনানা জিয়া কসাইকে জিজ্ঞাসাবাদ করে। একপর্যায়ে তিনি স্বীকার করেন যে, রুহির সৎমা সোনিয়া, চাচা রনি এবং তিনি মিলে শিশুটিকে হত্যা করে মরদেহ বাড়ির টয়লেটের সেফটি ট্যাংকিতে ফেলে দেন।

কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হোসেন বলেন, “তিনজনকে আটক করা হয়েছে। তারা প্রাথমিকভাবে হত্যার দায় স্বীকার করেছে। তদন্ত চলছে এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Tags: অপরাধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম