Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

গোপালপুরে বর্ণাঢ্য আয়োজনে ভূমি মেলা ২০২৫ উদ্বোধন

Bangla FMbyBangla FM
১১:২৭ am ২৫, মে ২০২৫
in সারাদেশ
A A
0


মোঃ নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইলের গোপালপুরে রোববার (২৫ মে) বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে “ভূমি মেলা ২০২৫” এর উদ্বোধন করা হয়েছে। উপজেলা ভূমি অফিসের উদ্যোগে আয়োজিত এ মেলায় র‍্যালি, আলোচনা সভা, গণসেবা, ভূমি সেবা প্রদর্শনী, নামজারি সংক্রান্ত গণশুনানি, কুইজ প্রতিযোগিতা এবং খাজনা আদায় কার্যক্রম পরিচালিত হচ্ছে।

উপজেলা পরিষদ প্রাঙ্গণ এবং ভূমি অফিস সংলগ্ন এলাকায় ২৫ থেকে ২৮ মে পর্যন্ত চলবে এই মেলা। শেষ দিনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে মেলার সমাপ্তি ঘোষণা করা হবে।

সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সহকারী কমিশনার (ভূমি) মো. সাইদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. তুহিন হোসেন।
আলোচনায় বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার এখলাস মিয়া, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোলাম মোর্শেদ, ওসি (তদন্ত) মামুন ভুঁইয়া, গোপালপুর প্রেসক্লাব সম্পাদক অটল শরিয়তুল্লাহসহ শিক্ষার্থী ও সেবা গ্রহীতারা।

সভায় সহকারী কমিশনার (ভূমি) মো. সাইদুল ইসলাম বলেন, “জনগণকে দালাল ও ভোগান্তিমুক্ত সেবা দিতে জনসচেতনতা বাড়ানো, ভূমি সেবার ডিজিটাইজেশন সম্পর্কে অবহিত করা ও সহজিকরণের দিকগুলো তুলে ধরতেই এই মেলার আয়োজন করা হয়েছে।”

এ আয়োজনে গোপালপুরবাসী ব্যাপক উৎসাহ ও আগ্রহের সঙ্গে অংশগ্রহণ করছেন বলে জানা গেছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম