Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

অপপ্রচারের বিরুদ্ধে ভূরুঙ্গামারীতে ওসি’র প্রেস ব্রিফিং

Nuri JahanbyNuri Jahan
৪:৪২ pm ২০, নভেম্বর ২০২৫
in গ্রাম বাংলা
A A
0

ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আল হেলাল মাহমুদকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু অনলাইন পোর্টালে চলমান অপপ্রচার, মিথ্যা তথ্য এবং বিভ্রান্তিকর সংবাদ প্রসঙ্গে প্রকৃত ঘটনা তুলে ধরতে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ভূরুঙ্গামারী থানা চত্বরে আয়োজিত এই সংবাদ সম্মেলনে ওসি আল হেলাল মাহমুদ বিস্তারিত বক্তব্য দেন।

সংবাদ সম্মেলনে ওসি জানান, ভূরুঙ্গামারীর একাধিক চাঞ্চল্যকর মামলার এজাহারনামীয় আসামি আনোয়ার হোসেন আরিফ (৩৪) বিভিন্ন সময় রাজনৈতিক ও সাংবাদিক পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি, সরকারি কাজে বাধা সৃষ্টি, মাদক ব্যবসা, অপহরণ এবং চলতি বছরের জুলাই মাসে গণঅভ্যুত্থানের সময় শিক্ষার্থী ও জনতার ওপর হামলার ঘটনায় চারটি মামলায় অভিযুক্ত। এসব মামলায় তাকে গ্রেপ্তার করার পর থেকেই আনোয়ারের সহযোগী একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে থানা পুলিশ ও ওসিকে জড়িয়ে মিথ্যা, মানহানিকর ও ভিত্তিহীন প্রচারণা চালাচ্ছে। এতে সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি আরও জানান, গত ১৪ নভেম্বর ‘অনলাইন প্রতিদিনের কাগজ’ পরিচয়ে সাংবাদিক খায়রুল আলম রফিক একটি মামলার বিষয়ে তথ্য জানতে ফোন করেন। নিয়ম অনুযায়ী তাকে তথ্য জানানো হলেও পরবর্তীতে সেই কলটি কৌশলে রেকর্ড করে বিকৃতভাবে উপস্থাপন করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে। এতে থানার কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করার অসৎ ও অপচেষ্টা করা হয়েছে বলে মন্তব্য করেন ওসি আল হেলাল মাহমুদ।

এ বিষয়ে ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির সদস্য সচিব শহিদুল ইসলাম বলেন, কথিত সাংবাদিক আনোয়ার এক প্রতিবন্ধী তরুণকে অপহরণ করে মুক্তিপণ দাবি করেছিল। সে বিভিন্ন সময় আওয়ামী লীগের রাজনৈতিক পরিচয় ব্যবহার করে। উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের যুগ্ম আহ্বায়ক হিসেবেও পরিচয় দেয়।

এদিকে উপজেলা জামায়াতে ইসলামের আমীর আনোয়ার হোসেন বলেন, “আমার জানা মতে ওসি আল হেলাল মাহমুদ একজন সৎ ও ভালো মানুষ। মামলা বাণিজ্যের সঙ্গে তাঁর কোনো সম্পর্ক রয়েছে বলে মনে করি না।”

ওসি আল হেলাল মাহমুদ অভিযোগ করেন, জেলহাজতে থাকা আনোয়ার ও তার পৃষ্ঠপোষকেরা কয়েকজন বিতর্কিত সাংবাদিককে ব্যবহার করে পুলিশের কার্যক্রমকে বিতর্কিত করতে চাইছে। আনোয়ারের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের প্রতিবাদে স্থানীয় জনগণ মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে, যা বিভিন্ন গণমাধ্যমেও প্রকাশিত হয়েছে।

সংবাদ সম্মেলনের শেষে ওসি বলেন, “আমি থানায় যোগদানের পর থেকে আইন-শৃঙ্খলা রক্ষা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছি। কিন্তু একটি মহল নিজেদের স্বার্থ হাসিলের লক্ষ্যে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে। যা কখনোই সফল হবে না।
##

মোঃ মেছবাহুল আল

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম