Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

স্ত্রী কর্তৃক জোরপূর্বক তালাকের পর একের পর এক মিথ্যা মামলা, সর্বশান্ত দিনমজুর সামছুল আলম

Bangla FMbyBangla FM
৮:৩২ am ০৭, জুলাই ২০২৫
in আইন ও আদালত
A A
0


মোঃ মামুন মোল্লা, খুলনা :

খুলনার যোগিপোল এলাকার দরিদ্র দিনমজুর মো. সামছুল আলম (৫৩) পরকীয়ায় আসক্ত সাবেক স্ত্রী নাসিমা আক্তার (৪৭)-এর দায়ের করা একের পর এক মিথ্যা মামলার শিকার হয়ে এখন নিঃস্ব। তালাকের সাত বছর পরও গুম, মারপিট, ছিনতাই ও হাস্যকরভাবে দ্বিতীয় বিয়ের অভিযোগে তার বিরুদ্ধে দায়ের হয়েছে ৮টি মামলা, যার মধ্যে ৬টি মিথ্যা প্রমাণিত হয়ে তিনি আদালতে খালাস পেয়েছেন।

বর্তমানে সিআর ৭৮/২৪ এবং পারিবারিক আপিল ৫৫/২৩ নামে দুটি মামলা চলমান রয়েছে।

সংসার ভাঙার নেপথ্য কাহিনি

১৯৯৬ সালে পিরোজপুরের কাউখালির নাসিমা আক্তার এর সঙ্গে বিয়ে হয় সামছুল আলমের। সংসারে একমাত্র কন্যাসন্তান সুমনা (২১) থাকলেও নাসিমার আচরণে ধীরে ধীরে অশান্তি বাড়তে থাকে। একাধিক পরকীয়ার অভিযোগ, পারিবারিক নির্যাতন এবং নিজের আত্মীয়দের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করে শেষমেশ ২০১৭ সালের ৯ অক্টোবর মোহরানার টাকা বুঝে নিয়ে নাসিমা জোরপূর্বক তালাক দেন।

এরপর নাসিমা আক্তার সুবিধাভোগী একটি মহলের প্ররোচনায় পুরনো স্বামীকে সায়েস্তা করতে একাধিক জাল ও হয়রানিমূলক মামলা দায়ের করেন।

মামলার বিস্ময়কর ধারাবাহিকতা

নাসিমার দায়ের করা মামলাগুলোর মধ্যে রয়েছে:

  • ভুয়া দ্বিতীয় বিবাহ মামলা
  • গুম, মারপিট ও ছিনতাই মামলা
  • সিআর ৭৮/২৪: যেখানে সামছুল আলম ছাড়াও তার ৪ আত্মীয়কেও আসামি করা হয়
  • সি আর ৯৯/২৩: যে মামলায় ১০ হাজার টাকায় আদালতের মাধ্যমে মিমাংসা হয় এবং বাদী লিখিতভাবে জানান, আর কোনো মামলা করবেন না

তবে তাজ্জব ব্যাপার হলো, খালাসের পরও পূর্বের মামলার অনুরূপ ধারায় নতুন মামলা দায়ের করেন নাসিমা আক্তার, যা আইনের অপব্যবহারের উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।

সাক্ষীদের বক্তব্য

মামলার প্রধান স্বাক্ষী মেহেদী হাসান বলেন:

“আমি ২০ বছর ধরে ঢাকায় চাকরি করি। খুলনায় যাইনি। আমাকে না জানিয়ে স্বাক্ষী করা হয়েছে। নাসিমা সম্ভবত মানসিক সমস্যায় ভুগছেন।”

অন্য স্বাক্ষী শাহ আলম সরাসরি কিছু বলতে রাজি না হলেও সাক্ষ্য দেওয়া নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন।

আইনি অবস্থান

সামছুল আলমের আইনজীবী অ্যাডভোকেট এস এম মাসুদুর রহমান বলেন,

“একাধিক মামলা খালাস পাওয়ার পরও একই ধরনের নতুন মামলা সম্পূর্ণ হয়রানিমূলক। পূর্বের মামলার নিষ্পত্তির দলিল আদালতে জমা দিলে আশা করি ন্যায়বিচার মিলবে।”

তিনি আরও বলেন,

“একটি মামলায় বাদী নিজেই লিখিতভাবে জানিয়েছেন, আর কোনো মামলা করবেন না। তা সত্ত্বেও নতুন মামলা করা হলে তা আদালতে অগ্রাহ্য হওয়ার কথা।”

বাদীর প্রতিক্রিয়া

মামলার বাদী নাসিমা আক্তার সাংবাদিকদের প্রশ্নের সুনির্দিষ্ট জবাব না দিয়ে বলেন,

“বারবার অপরাধ করে তাই বারবার মামলা করি। সাংবাদিকদের বললে কিছু হবে না, আমি তাকে শায়েস্তা করেই ছাড়বো।”

অসহায় দিনমজুরের আকুতি

ভুক্তভোগী সামছুল আলম বলেন,

“আমি দিনমজুর মানুষ। প্রতিদিন আদালতে দৌড়াদৌড়ি করে শেষ। এখন কেউ শুনছে না। আমি আদালতের কাছে ন্যায়বিচার চাই। যারা মিথ্যা মামলা দিয়ে জীবন নষ্ট করছে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা চাই।”

Tags: অপরাধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম