Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কিস্তির টাকা না পেয়ে মৎস্যজীবীকে পেটালেন এনজিও কর্মীরা

Bangla FMbyBangla FM
৫:১৫ am ০৮, মার্চ ২০২৫
in সারাদেশ
A A
0

স্টাফ রিপোর্টার:

ফরিদপুরের সদরপুরে কিস্তির টাকা না পেয়ে নন্দ মালো (৪৫) নামে এক মৎস্যজীবীকে বেধড়ক পেটানোর অভিযোগ উঠেছে পিপল্স ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি)’র এনজিও কর্মীদেও বিরুদ্ধে। বৃহস্পতিবার (৬ মার্চ) বিকেলে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে ঘটনাটি ঘটে। আহত নন্দ মালো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে পপি’র ম্যানেজার মো: মমিনুল হক, এরিয়া ম্যানেজার মো: মোজাফ্ফর হোসেন ও মাঠকর্মী প্রণব কুমার বিশ্বাস নন্দ মালোর বাড়িতে এনজিও’র পাওনা কিস্তর টাকা নিতে আসেন। তাঁর কাছে টাকা না থাকায় তাদের পরে আসতে বলেন। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে ওই এনজিওকর্মীরা নন্দর উপর হামলা চালিয়ে গুরুত্বর জখম করে।

আহত নন্দ মালো বলেন, বিকেলে তিনজন পপি’র এনজিও কর্মীরা আমার কাছে কিস্তির টাকা নিতে আসে। আমার কাছে টাকা না থাকায় আমি কিস্তি দিতে পারি নাই। পরে তারা আমার বাড়িতে মোবাইল কোর্ট পরিচালনা করবেন বলে সন্ধ্যায় বাড়িতে থাকতে বলেন। আমার কাছে টাকা নেই আপনারা যা ইচ্ছা করেন বললে, তারা তিনজন আমাকে মারধর করে। তিনি জানান,পপিএনজিও’র হাট কৃষ্ণপুর শাখা থেকে ৫০ হাজার টাকা লোন নেন। এখন ওই এনজিও তার কাছে ৯ হাজার টাকা পাবেন বলে জানান।

পপি’র হাট কৃষ্ণপুর শাখার এরিয়া ম্যানেজার মো: মোজাফ্ফর হোসেন বলেন,  আমরা তিনজন বিকেলে নন্দর বাড়িতে বকেয়া কিস্তর টাকা তুলতে যাই। টাকা চাইলে তিনি আমাদের বলেন, টাকা দিব না, যা পারেন তাই করেন। পরে তিনি আমাদের উপর হামলা চালায়। হামলায় আমাদের ম্যানেজার আহত হয়।

এ ঘটনায় এনজিওটির ওই শাখার ম্যানেজার মো: মমিনুল হক সাথে একাধিক বার মুঠো ফোনে যোগাযোগের চেষ্টা করলে তিনি কল রিসিভ করেন নি।

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আ: মোতালেব বলেন, এই ঘটনায় আমাদের কাছে এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tags: অপরাধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম