গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন। ডাক্তারের পরামর্শে তিনি সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে ঢাকা ছাড়বেন।
রোববার (২১ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান। তিনি জানান, নুরের সঙ্গে সিঙ্গাপুর যাচ্ছেন চিকিৎসক ডাঃ সাজ্জাদ হোসেন। দেশবাসীর কাছে নুরের দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন তিনি।
গত ২৯ আগস্ট রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ করলে নুরুল হক নুর, সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অন্তত ৫০ জন আহত হন।
গুরুতর আহত অবস্থায় নুরকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসকদের পরামর্শে রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এরপর থেকে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

