আল আমিন হোসেন,পাংশা (রাজবাড়ী) প্রতিনিধিঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-২ (পাংশা, কালুখালী ও বালিয়াকান্দি) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোঃ আব্দুল মালেকের মনোনয়নপত্র আপিলের মাধ্যমে পুনর্বহাল হয়েছে।
এর আগে শনিবার (৩ জানুয়ারি) জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা সুলতানা আক্তারের নেতৃত্বে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছিল।
তবে ওই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি নির্ধারিত সময়ে আপিল করলে আজ যাচাই শেষে তার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়।
প্রার্থিতা ফিরে পাওয়ায় সন্তোষ প্রকাশ করে মোঃ আব্দুল মালেক বলেন, “ন্যায়ের ওপর আমার পূর্ণ আস্থা ছিল। আপিল কর্তৃপক্ষ সঠিক সিদ্ধান্ত দিয়েছেন। এখন জনগণের দ্বারে দ্বারে গিয়ে ইসলামী আন্দোলনের বার্তা পৌঁছে দিতে চাই।”
প্রার্থিতা পুনর্বহালের ফলে রাজবাড়ী-২ আসনে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা আরও জমজমাট হয়ে উঠবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

