এম.শাহীন আল আমীন, জামালপুর উত্তর প্রতিনিধি:
জামালপুর-১ আসনে (দেওয়ানগঞ্জ – বকশীগঞ্জ)ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত এমপি প্রার্থী আব্দুর রউফ তালুকদার মনোনয়নপত্র জমা দিয়েছেন।
২৯ ডিসেম্বর সোমবার দুপুরে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কাছে তার মনোনয়নপত্র জমা দেন। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হাই ।
জানা যায়, বকশীগঞ্জ উপজেলার বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার প্রথমে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দেন।
দুই সপ্তাহ পূর্বে তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেন। দলে যোগদানের পরেই ইসলামী আন্দোলন বাংলাদেশ তাকে মনোনয়ন দেন। এরপর হাত পাখার প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহ করেন।
২৯ ডিসেম্বর সোমবার দুপুরে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের অফিসে ইসলামী আন্দোলনের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র জমাদান কালে তার সাথে সীমিত সংখ্যক দলীয় নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আবদুল হাই জানান, প্রাথমিকভাবে তার মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছে। যাচাই-বাছাই শেষে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হবে।
এমপি প্রার্থী আব্দুর রউফ তালুকদার জানান, তফসিল অনুযায়ী মনোনয়ন জমাদানের প্রক্রিয়া শেষ। প্রতীক বরাদ্বের পর প্রচারণা শুরু হবে।

