Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পলিথিন ব্যাগ ব্যবহারে আর কোনো ছাড় নয়: পরিবেশ উপদেষ্টা

Nuri JahanbyNuri Jahan
৮:১৮ am ৩১, অগাস্ট ২০২৫
in জাতীয়
A A
0

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, এখন থেকে পলিথিন ব্যাগ নিষিদ্ধ করার বিষয়ে নিয়মিত বাজার পরিদর্শন করা হবে। তিনি বলেছেন, ‘এ বিষয়ে আর কোনো ছাড় দেওয়া হবে না। এখন কারও কাছে আমরা পলিথিন পেলে জব্দ করে নিয়ে যাব। বাচ্চাদের নিরাপদ রাখতে আমরা এই কাজটা করব।

 

রোববার (৩১ আগস্ট) রাজধানীর কারওয়ান বাজারে পরিবেশবান্ধব পাটের ব্যাগ বাজারজাতকরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

 

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, পলিথিন ব্যাগ ব্যবহার বন্ধ করলে আমাদের সন্তানেরা নিরাপদ থাকবে। তিনি আরও বলেন, সরকার প্রায় সব আকারের পাটের ব্যাগে ভর্তুকি দিয়ে দাম কমিয়েছে, যাতে সেগুলো সকলের জন্য সহজলভ্য হয়। একটি পাটের ব্যাগ একবার কিনলে ছয় মাস থেকে এক বছর পর্যন্ত ব্যবহার করা যায়।

 

তিনি বলেন, ‘আমাদের দেশ বদলাতে হলে মনস্তত্ত্ব বদলাতে হবে। আমরা সব প্লাস্টিক বন্ধের কথা বলছি না, শুধুমাত্র সেই প্লাস্টিকগুলোর কথা বলছি যেগুলো আমরা একবার ব্যবহার করে ফেলে দেই, বিশেষ করে পলিথিন শপিং ব্যাগের কথা।

 

 

পরিবেশ উপদেষ্টা বলেন, বাংলাদেশ প্রথম রাষ্ট্র হিসেবে ২০০২ সালে পলিথিন শপিং ব্যাগ নিষিদ্ধ করেছিল। তিনি প্রশ্ন করেন, ‘পলিথিন শপিং ব্যাগের বাস্তবতা এবং এর নেতিবাচক দিক আপনারা সবাই জানেন, তারপরেও কেন এটা ব্যবহার করবেন?

 

তিনি আরও বলেন, আমাদের অবশ্যই পলিথিন শপিং ব্যাগ বর্জন করতে হবে। এই কারণে আমরা পাটজাত দ্রব্য তৈরি করছি এবং পাটকলগুলো কার্যাদেশ পেয়ে পুনরায় চালু হচ্ছে। তিনি উল্লেখ করেন যে, মাছ বা মাংসের মতো পণ্যও পাটের ব্যাগে নেওয়া যায় এবং ক্রেতা তা বাড়িতে নিয়ে ধুয়ে পুনরায় ব্যবহার করতে পারেন। অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ, এবং পাট অধিদপ্তরের মহাপরিচালক জিনাত আরা প্রমুখ উপস্থিত ছিলেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম